কিতাবু ফাযায়েলে কুরআন ২৭৩ হেদায়াতের সন্ধান করবে, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করবেন। এ কুরআন হলো আল্লাহর মজবুত রশি। যিকর ও সত্য সরল পথ। এ কুরআন অবলম্বন করে বিপথগামী হয় না কোনো প্রবৃত্তি। কষ্ট হয় না এর দ্বারা যবানের। বিতৃষ্ণ'হয় না এর দ্বারা প্রজ্ঞাবানগণ । বার বার পাঠ করার দ্বারা পুরাতন হয় না এ কুরআন । এ কুরআনের বিস্ময়কর তথ্যসমূহের শেষ নেই। এ কুরআন শুনে স্থির থাকতে পারেনি জ্বিনজাতি | এমন কি তারা এ কুরআন শুনে বলে উঠেছিলো, “শুনেছি আমরা এমন এক বিস্বয়কর কুরআন | যা সন্ধান দেয় সত্য পথের। অতএব ঈমান এনেছি আমরা এর উপর ৷” যে এ কুরআনের কথা বলে, সত্য বলে। যে ব্যক্তি এর উপর আমল করে, পুরস্কার পাবে। যে এর দ্বারা বিচার-ফায়সালা করে, ন্যায়বিচার করে। যে (মানুষকে) এর দিকে ডাকে, সত্য সরল পথের দিকে ডাকে । (তাই এরূপ কুরআন ছেড়ে তারা কেনো অন্য আলোচনায় বিভোর হচ্ছে ?)-(তিরমিযী ও দারিমী। কিন্তু তিরমিযী বলেছেন, এ হাদীসের সনদ মজহুল। আর হারেস আ’ওয়ারের ব্যাপারে বিতর্ক রয়েছে। ১৬০৪৭ TN ن পেজ قال قال গু 4০4৮5 مَنْ ০০০ SLMS فيه ألبس والداد اجا يوم القيمّة ৮০ ه ৮৮ من ৮০ الشمس فى 2০] ০১৪ لو گات SS ob ০০০ عمل بهذا . رواه احمد وابو داؤد ২০৩৬ । হযরত মুআয জুহানী রাঃ হতে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন পাঠ করেছে এবং এর মধ্যে যেসব হুকুম আহকাম আছে তার উপর আমল করেছে, তার মাতাপিতাকে কিয়ামতের দিন একটি তাজ পরানো হবে। এ তাজের কিরণ সূর্যের কিরণ হতেও প্রখর হবে, যদি সূর্য তোমাদের দুনিয়ার ঘরে তোমাদের মধ্যে থাকতো । যে ব্যক্তি এ কুরআনের উপর আমল করেছে তার ব্যাপারে এখন তোমাদের কি ধারণা ?-আহমাদ, আবু দাউদ | ۷ وعن 5 بن عامر قال سمعت 2৮০ الله ০৮৪ YS لو جعل ০০] فى اهاب ثم القى 5 الثار ما احتَرقَ رواه الدارمى ২০৩৭। হযরত উকবা ইবনে আমের রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুরআন করীম যদি চামড়ায় রাখা হয় তারপর যদি এতে আগুন ধরিয়ে দেয়া হয় তাহলে তা পুড়বে না।-দারিমী খ্যা £ এটা কুরআন শরীফের মর্যাদার বরকত | চামড়ায় লেখা কুরআন শরীফ যদি আগুনে না জ্বলে, তাহলে যে মানুষের বুকে কুরআন হেফ্য থাকবে সে ব্যক্তি কি করে জাহান্নামের আগুনে জ্বলবে । কেউ বলেন, চামড়ায় লিখা কুরআনে আগুন না লাগার মু'জিযা শুধু রাসূলের যামানারই বৈশিষ্ট্য । কিন্তু এর পরেরও অনেক ঘটনা আছে, ঘর পুড়ে ভস্ম হয়েছে কিন্তু চামড়ার জিলদ করা কুরআনে আগুন ধরেনি। আগুনের ভাপে সামান্য লালচে দাগ পড়েছে। মিশকাত-৩/৩৫-__ www.pathagar.com
— পৃষ্ঠা ২৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।