কিতাবু ফাযায়েলে কুরআন ২৬৭ আর তা হলো তুমি শোবার জন্য বিছানায় গেলে আয়াতুল কুরসী পড়বে, “আল্লাহু লা- ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম” আয়াতের শেষ (আলীয়্যুল আযীম) পর্যন্ত | তাহলে আল্লাহর তরফ থেকে সব সময় তোমার জন্য একজন রক্ষী থাকবে, ভোর হওয়া পর্যন্ত তোমার ধারে কাছে শয়তান ঘেষতে পারবে না। এবারও তাকে আমি ছেড়ে দিলাম | ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার বন্দীর কি হলো ? আমি বললাম, (ইয়া রাসূলাল্লাহ!) সে বললো, সে আমাকে এমন কয়টি বাক্য শিখাবে, যার দ্বারা আল্লাহ আমার উপকার করবেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো! এবার সে তোমার কাছে সত্য কথা বলেছে অথচ সে খুবই মিথ্যুক ৷ তুমি কি জানো, তুমি এ তিন রাত কার সাথে কথা বলেছো ? আমি বললাম, জি-না। তখন তিনি বললেন, এ ছিলো একটা শয়তান ।-বুখারী সূরা আল ফাতিহা ও সূরা আল বাকারার মর্যাদা 1 وق انی باس قال ا তেও 45 এ ني LS قوقه فَرَقعَ ০০) ০০৮০ 9১055 LD 05411251105 قط الأ 0৩ 542 চে 05510 الى الأرْض لم يرل قط الأ 0( IG LG পু 42-0209 ل ومه o أبشر بنورین sl لم ৮৬ نَبى £ এও قاتحة £ الكتاب ٠ وخواتيم سورة رة البقرة لن চি بحرف مَنْهمًا ال أععطيته رواه مسلم ২০২২। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, একদিন হযরত জিবরাঈল আমীন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বসা ছিলেন। এসময় উপরের দিক হতে দরজা খোলার মতো একটি শব্দ তিনি [জিবরাঈল আঃ] শুনলেন। তিনি উপরের দিকে মাথা উঠালেন এবং বললেন, আসমানের এ দরজাটি আজ খোলা হলো। আজকের আগে আর কখনো . তা খোলা হয়নি। (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,) এ দরজা দিয়ে একজন ফেরেশতা নামলেন। তখন জিবরাঈল বললেন, যে ফেরেশতা (আজ) যমীনে নামলেন, আজকের এ দিন ছাড়া আর কখনো তিনি যমীনে নামেননি। (রাসূল সাঃ বলেন.) তিনি সালাম করলেন। তারপর আমাকে বললেন, আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি। (তাহলো) সূরা আল ফাতিহা ও সূরা আল বাকারার শেষাংশ। অপনি এ দুটি সূরার যে কোনো বাক্যই পাঠ করুন না কেনো নিশ্চয়ই আপনাকে তা দেয়া হবে ।-মুসলিম ব্যাখ্যা £ সূরা আল ফাতিহা ও সূরা আল বাকারার শেষাংশ হলো আল্লাহর শিখানো বান্দাহর জন্য কতিপয় দোয়া । হাদীসের মর্মবাণী হলো, এ দোয়াগুলোর যেটিই আপনি করবেন তা কবুল করা হবে। সূরা আল বাকারার শেষাংশ হলো-__-'আমানার. রাসূলু' হতে শেষ পর্যন্ত | www.pathagar.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।