কিতাবুস সাওম ২৪৭ ১৯৭৯। হযরত উম্মে হানী রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, মক্কা বিজয়ের দিন হযরত ফাতিমা আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাম পাশে গেলেন | আর উম্মে হানী তার ডান পাশে বসা ছিলেন। এ সময় একটি দাসী হাতে একটি পাত্র নিয়ে আসলো । এতে পান করার মত কিছু ছিলো | দাসীটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে পান পাত্রটি রাখলো! তিনি সেখান থেকে কিছু পান করে তা উন্মে হানীকে দিলেন। উম্মে হানীও ওই পাত্র হতে কিছু পান করার পর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল! আমি তো ইফতার করে ফেলেছি। অথচ আমি রোযাদার ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রমযান মাসের কোনো রোযা বা মান্নত কাযা করছিলে ? উম্মে হানী বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, নফল রোযা হলে কোনো অসুবিধা নেই ।-আবু দাউদ, তিরমিযী, দারিমী | ইমাম আহমদ ও তিরমিযীর এক বর্ণনায়, এরূপই বর্ণিত হয়েছে। আর এতে আরো আছে, তখন উম্মে হানী বললেন, আপনার জানা থাকতে পারে যে, আমি রোযাদার। রাসূলুল্লাহ সঃ বললেন, নফল রোযাদার নিজের নফসের মালিক (সে রোযা রাখতেও পারে ভাঙতেও পারে)। - وعن الزهرى عن ৮৮6 عن 2৩ قالت كنت آنا Lak صائمتين ০০০৯৩ এ طعَام UGE منْهُ ققالت 0৮৩6 Lois الله انا CF صائمتير IU EEL এ ০০৪ منْهُ قال ৩ ডা آخَرَ 2০ رواه الترمذى ০০451589510 9 2৬৩ ৮০ GAD رووا عن ৬৫০ ৮০2০০ Hi, ةشئاع وهذا اصح ورواه ابو داْد عن رمل مولى عروة عن عروة عن 8৮ ১৯৮০। হযরত যুহরী হযরত উরওয়াহ হতে এবং হযরত উরওয়াহ হযরত আয়েশা রাঃ হতে বর্ণনা করেন। হযরত আয়েশা বলেন, আমি ও হাফসা দু'জনেই রোযা ছিলাম | আমাদের সামনে খাবার আনা হলো । খাবারের প্রতি আমাদের লোভ হলো | আমরা খাবার খেয়ে নিলাম। অতপর হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আরয করলো, হে আল্লাহর রাসূল! আমরা রোযা ছিলাম | আমাদের সামনে খাবার আনা হলে খাবারের প্রতি আমাদের লোভ হলো। তাই খাবার খেয়ে ফেললাম (আমাদের ব্যাপারে এখন হুকুম কি ?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য একদিন তা কাযা করে দিও।-তিরমিষী, আর (হাদীসের) হাফেযদের একদল যুহরী হতে, যুহরী আয়েশা রাঃ হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন। তাতে উরওয়াহ হতে উল্লেখ করা হয়নি ।) এটাই বেশী সহীহ। আর হাদীসটি ইমাম আবু দাউদ জুমাইল হতে উদ্ধৃত করেছেন। আর জুমাইল ছিলেন উরওয়ার আযাদ করা গোলাম | জুমাইল উরওয়াহ হতে, আর উরওয়াহ হযরত আয়েশা রাঃ হতে বর্ণনা করেছেন। ০০১ عليها 202 ب بطعام 0৩১ BE أن التب AS بت HLS وعَن أم -0١ www.pathagar.com
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।