২৩৬ মিশকাতৃল মাসাবীহ রাসূলের রাগ প্রশমিত হলো। এরপর হযরত ওমর জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! যে ব্যক্তি একাধারে রোযা রাখে তার কি হুকুম ? তিনি বললেন, সে ব্যক্তি না রোযা রেখেছে, আর না সে রোযা ছেড়েছে | অথবা তিনি বলেছেন, না রোযা রেখেছে আর না রোযা ছাড়া থেকেছে। অর্থাৎ এখানে বর্ণনাকারীর সন্দেহ রাসূলুল্লাহ কি 51 9, لأصام বলেছেন, না কি 4; لم بصم ولم বলেছেন)। তারপর হযরত ওমর জিজ্ঞেস করলেন, ওই বক্তির ব্যাপারে কি হুকুম, যে দু’ দিন তো রোযা রাখে আর একদিন রোযা ছাড়া থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ কি এমন শক্তি রাখে ? তারপর হযরত ওমর রাঃ বললেন, ওই ব্যক্তির ব্যাপারে কি হুকুম, যে একদিন রোযা রাখে আর একদিন রোযা রাখে না ? এবার তিনি বললেন, এটা হলো হযরত দাউদ আলাইহিস সালামের রোযা | এরপর হযরত ওমর জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই ব্যক্তির ব্যাপারে কি নির্দেশ যে একদিন রোযা রাখে আর দু'দিন রোযা রাখে না। তিনি বললেন, আমি এটা পসন্দ করি যে, এতটুকু শক্তি আমার সংগ্রহ, হোক। এরপর তিনি বললেন, এক রমযান থেকে আর এক রমযান পর্যন্ত প্রতি মাসের তিনটি রোযা একাধারে রোযা (সাওমে বেসাল) রাখার সমান। আরাফার দিনের রোযার ব্যাপারে আমি আশাকরি আল্লাহ এর আগের ও পরের বছরের সব গুনাহ মাফ করে দেবেন। আর আশুরার দিনের রোযার ব্যাপারে আল্লাহর কাছে আমার প্রত্যাশা, আল্লাহ এর দ্বারা আগের বছরের সব গুনাহ মাফ করে দেবেন।-মুসলিম ব্যাখ্যা £ প্রশ্রকারীর প্রশ্নের পদ্ধতি ঠিক হয়নি। তার উচিত ছিলো সে কিভাবে নফল রোযা রাখবে সে সম্পর্কে প্রশ্ন করা। তা না করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রোযা রাখার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করে বসেছিলো। এটা শানে নবুওয়াতের থেলাপ। নবীর ইবাদাতের সাথে তো কারো ইবাদাতের তুলনা হয় না। তার প্রশ্নটা অনেকটা বেআদবীর পর্যায়ে পড়ে। তাই রাসূলুল্সাহ ANS আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় রাগের ছায়া পড়েছিলো | এরপর হযরত ওমরের প্রশ্রের মাধ্যমে ওই লোকটিরই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। 04540 فيه 0৩ ১7৮০ عن LE 40145 02505 এ -۷ رواه مسلم - ১৯৪৭। হযরত আবু কাতাদাহ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোযা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দিনে আমি জন্মগ্রহণ করেছি। এ দিনে আমার উপর (কুরআন) নাযিল করা হয়েছে ।-মুসলিম ব্যাখ্যা ¢ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রশ্নের উত্তর দেননি। বরং তিনি দিনটির মর্যাদা ও গুরুত্বের কথা তুলে ধরেছেন। এ দিনে তার জন্ম হয়েছে, এ দিন তার মৃত্যু হয়েছে, এ দিন কুরআন নাযিল হয়েছে। তিনি নবুওয়াতপ্রাপ্ত হয়েছেন। কাজেই এ দিন নফল রোযা রাখা যায় বলে জবাব থেকে বুঝা যায়। www.pathagar.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।