মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

১৯২ মিশকাতুল মাসাবীহ ১৮২৮। হযরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর তা দুলতে লাগলো । আল্লাহ তাআলা তখন পাহাড়গুলো সৃষ্টি করে এগুলো পৃথিবীর উপর দীড় করিয়ে দিলেন। পৃথিবী স্থির হয়ে গেলো | পাহাড়ের শক্তিমত্তা দেখে ফেরেশতাগণ বিস্মিত হয়ে গেলেন। তখন তারা জিজ্ঞেস করলেন, হে রাব্বুল আলামীন! তোমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিধর জিনিস আর কিছু কি আছে? আল্লাহ উত্তর দিলেন, হ্যা, আছে। আর তাহলো, লোহা । তারপর ফেরেশতারা জিজ্ঞেস করলেন। হে রব! তোমার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিধর কি আর কোনো কিছু আছে ? আল্লাহ বললেন, হ্যা, আছে। (তাহলো) আগুন। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে পরওয়ার দিগার। তোমার সৃষ্টির মধ্যে আগুনের চেয়েও বেশী শক্তিধর কোনো কিছু আছে কি ? আল্লাহ তাআলা বললেন, হ্যা, আছে। (তাহলো) পানি। তারপর ফিরিশতারা জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার! তোমার সৃষ্টির মধ্যে পানির চেয়ে শক্তিধর কোনো কিছু আছে ? আল্লাহ বললেন, হ্যা, আছে। (আর তাহলো), বাতাস। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে পরওয়ারদিগার! তোমার সৃষ্টির মধ্যে বাতাসের চেয়েও বেশী শক্তিধর আর কোনো কিছু আছে কি ? আল্লাহ তাআলা বললেন, হ্যা, আছে। (আর তাহলো) বনী আদমের দান খয়রাত করা। ডান হাতে দান খয়রাত (এমনভাবে করে) বাম হাত হতেও গোপন রাখে ।-তিরমিযী, তিনি বলেন, এ হাদীসটি গরীব। ব্যাখ্যা 8 বনী আদমের দান খয়রাত করাকে সবচেয়ে বেশী শক্তিধর বলার কারণ হলো £ গোপনে গোপনে দান করার দ্বারা নফসে আম্মারাকে দমন করা হয়। অভিশপ্ত শয়তানকে তার প্ররোচনা ও ধোঁকাবাজী হতে বিমুখ করা হয়। দান খয়রাতে প্রবৃত্তি চায় নামকাম প্রভাব প্রতিপত্তি। কিন্তু আল্লাহর যে বান্দাহ প্রবৃত্তির এ তাড়নাকে দমন করে, গোপনে এমনভাবে দান করে যে, ডান হাতের দান বাম হাতও জানতে পারে না। সে প্রবৃত্তির উপর এমন চাবুক মারলো, নফসে আম্মারাকে এমনভাবে দমন করলো যার শক্তি পাহাড়, লোহা, আগুন, পানি ও বাতাসের শক্তির চেয়ে অনেক বেশী। তৃতীয় পরিচ্ছেদ A 2 I و‎ o 2 ০০৪ ০: م هم همي قا الل‎ قال قال رسول | ؛ عله ما من عبد مسلم ينفق من كل مَالرٍ‎ 2১ عن أبى‎ ١-0 ০5585 الى ما‎ ৮০০74 الجئة‎ EGS LE فی سبل الله الأ‎ ০ فبقرتین . رواه النسائى‎ 22০9৫ ابلا 2 فبعيرين وان‎ ০৫ ذلك قال ان‎ AES ১৮২৯! হযরত আবু যর রাঃ হতে বর্ণিত | তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে মুসলমান বান্দা তার ধন-সম্পদ থেকে দু দুটি করে আল্লাহর পথে খরচ করে, জান্নাতের সকল দারোয়ান তাকে অভ্যর্থনা জানাবে | তাকে তাদের কাছে থাকা জিনিসের দিকে ডাকবে | হযরত আবু যর বলেন, (একথা শুনে) আমি নিবেদন করলাম, “দু দুটি জিনিস খরচ করার অর্থ কি? রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি www.pathagar.com

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।