১৭৪ মিশকাতুল মাসাবীহ উটে একটি ময়দান, টাকওয়ালার গরুতে একটি ময়দান এবং অন্ধ ব্যক্তির ছাগলে একটি ময়দান ভরে গেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (এরপর ওই) ফেরেশতা আবার ওই কুষ্ঠ রোগীর কাছে তাকে পরীক্ষা করার জন্য তার আগের রূপ ধরে এলেন। তাকে বললেন, আমি একজন মিসকীন লোক । সফরে আমার সর সম্পদ শেষ হয়ে গেছে, তাই আজ (আমার গন্তব্যে) পৌছা সম্ভব হচ্ছে না। তবে আল্লাহর রহমত হলে এবং আমি তোমার কাছে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি উট চাই, যে আল্লাহ তোমার গায়ের রং ও চামড়া সুন্দর করে দিয়েছেন। যদি তুমি আমাকে একটি উট দান করো তাহলে আমি সফর শেষ করে গন্তব্যে পৌছতে পারি। (একথা শুনে) কুষ্ঠ রোগীটি বললো, আমার উপর অনেক দায়-দায়িত্ব (অর্থাৎ সে বাহানা করে মিসকীনটিকে (ফেরেশতা) এড়িয়ে যেতে চাইলো | তাই বললো, তুমি কোনো উট পেতে পারো না। ফেরেশতা বললেন, আমি তোমাকে যেনো চিনছি, তুমি কি সেই কুষ্ঠ রোগী নও, যাকে লোকেরা ঘৃণা করতো ? তুমি ছিলে মুখাপেক্ষী ও গরীব । কিন্তু আল্লাহ তোমাকে (উত্তম রং ও রূপ দিয়ে) সুস্থতা দান করেছেন, মাল দিয়েছেন। কুষ্ঠরোগী বললো, তোমার কথা ঠিক নয়। এসব অর্থ-সম্পদ তো আমি পিতৃপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে তোমার সেই অবস্থায় ফিরিয়ে দিন যে অবস্থায় তুমি প্রথমে ছিলে | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপর ফেরেশতাটি টাকওয়ালার কাছে তার স্বরূপে অবির্ভূত হলেন। তাকেও আগের লোকটিকে যা বলেছিলেন, তাই বললেন। আর এর জবাবে টাকওয়ালাও ওই জবাবই দিলো যে জবাব কুষ্ঠ রোগীটি দিয়েছিলো | তারপর ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে তোমার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিন। রাসূলুল্লাহ সঃ বলেন, (এরপর) ফেরেশতাটি অন্ধ লোকটির কাছে তার আগের রূপে আবির্ভূত হলেন। তাকে বললেন, আমি একজন মিসকীন ও পথিক | আমার সফরের সব জিনিস পত্র ফুরিয়ে গেছে। গন্তব্যে পৌছার জন্য আল্লাহর সাহায্য ছাড়া আমার কিছু নেই। আমি তোমার কাছে ওই আল্লাহর দোহাই দিয়ে একটি বকরী চাই যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে অনেক বকরীর মালিক করেছেন, তাহলে আমি গন্তব্যে পৌছতে পারি। ফেরেশতার কথা শুনেই লোকটি বললো, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন (অসংখ্য বকরী দিয়েছেন)। তুমি যতো (বকরী) চাও নিয়ে যাও, আর যা ইচ্ছা (আমার জন্য) রেখে যাও। আল্লাহর কসম! (তুমি যা নিবে) তা ফেরত দেবার মতো কষ্ট আমি তোমাকে দেবো না। (অন্ধের এ জবাব শুনে) ফেরেশতাটি বললেন, তোমার মাল তোমার কাছে থাকুক, তাতে আমার কোনো প্রয়োজন নেই । তোমাকে শুধু পরীক্ষা করা হয়েছিলো (তুমি কামিয়াব হয়েছো)। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন আর তোমার অপর দুই সাথীর উপর হয়েছেন অসন্তুষ্ট ।-বুখারী (54০০০ ৮৪৮০14০0৮55 فلت এও ৮০৮4৪ i 8৪৩8০. اس পপ 0 نوم م 23 o وس اه ه اماه م وما পে ০ فى يده فَقَالَ رسول الله عه ত ১৬ ما শা حتى استحبى قلا أجد فى 5 06 7 ت পা 5 FEA www.pathagar.com
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।