মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুয যাকাত 9 ০০ ৮০০ ০৪ ابتليتم‎ 5 05 এন 0০5 بشىء آخلانه لله‎ 417৮১) متفق عليه.‎ এ এপ على‎ bi ১৭৮৪ | হযরত আবু হুরাইরা রাঃ হতে এ হাদীসটিও বর্ণিত। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, বনী ইসরাঈলের তিন ব্যক্তির একজন কুষ্ঠরোগী, দ্বিতীয়জন টাকমাথা ও তৃতীয়জন ছিলো অন্ধ | আল্লাহ তাআলা এ তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন। তাই তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। সেই ফেরেশতা (প্রথম) কুষ্ঠ রোগীর কাছে আসলেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন্‌ জিনিস বেশী প্রিয় ? সে বললো, সুন্দর রং ও সুন্দর তৃক। আর এ কুষ্ঠ রোগ থেকে মুক্তি যার কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। রাসূলুল্লাহ সঃ বলেন, (একথা শুনে) ফেরেশতা কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলালেন। তার রোগ ভালো হয়ে গেলো। তাকে উত্তম রং ও উত্তম ত্বক দান করা হলো। তার পর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, এখন কোনো ধরনের সম্পদ তোমার কাছে বেশী প্রিয় م‎ সেই ব্যক্তি জবাব দিলো উট, অথবা বললো, গরু (হাদীস বর্ণনাকারী একব্যক্তি) ইসহাকের সন্দেহ আছে, ‘গরুর’ কথা কুষ্ঠ রোগী বলেছিলো অথবা টাকমাথাওয়ালা ١ (মোটকথা) এদের একজন উট চেয়েছিলো | আর দ্বিতীয়জন চেয়েছিলো গরু | রাসূলুল্লাহ সঃ বললেন, এ ব্যক্তিকে একটি দশ মাসের গর্ভবতী উট দান করা হলো। তারপর ফেরেশতা দোয়া করলেন, “আল্লাহ তোমার ধন- সম্পদে বরকত দান করুন | রাসূলুল্লাহ সঃ বলেন, এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেলেন। তাকে জিজ্ঞেস করলেন, কোন্‌ জিনিস তোমার কাছে বেশী প্রিয় ? টাকওয়ালা জবাব দিলো, সুন্দর চুল। আর এ টাক থেকে মুক্তি, যার জন্য লোকেরা আমাকে ঘৃণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (একথা শুনে) ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর তার টাক ভালো হয়ে গেলো ١ রাসূলুল্লাহ সঃ বলেন, তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কাছে কি ধনসম্পদ অধিক প্রিয় ? সে বললো, “গরু'। তাই তাকে একটি গর্ভবতী গাভী দান করা হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তোমার ধন-সম্পদে বরকত দিন। রাসূলুল্লাহ সঃ বলেন, এরপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে এলেন। তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন্‌ জিনিস বেশী প্রিয় ? তখন অন্ধ লোকটি বললো, আল্লাহ তাআলা আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। তাহলে আমি তা দিয়ে লোকজনকে দেখতে পাবো ١ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (তখন) ফেরেশতা তার চোখের ওপর হাত বুলিয়ে দিলেন। আল্লাহ তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞেস করলেন, এখন তোমার কাছে কোন্‌ ধন-সম্পদ বেশী প্রিয় ? সে বললো, ভেড়া বকরী। তাই তাকে একটি গর্ভবতী বকরী দান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (এর কিছু দিন পর) কুষ্ঠ রোগী ও টাকওয়ালা উট ও গাভী এবং অন্ধ লোকটি অনেক ছাগলের মালিক হয়ে গেলো | (আল্লাহ অল্প সময়ের মধ্যে তাদের তিনজনকে অনেক মাল-সম্পদ দিলেন।) এমন কি কুষ্ঠ রোগীর www.pathagar.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।