১৭০ মিশকাতুল মাসাবীহ مما آعْطَاه اللهُ. متفق ৪5 প্রচ এও CUD ০৩ ৮০০৬ عليه ولفظه للبخارى. SrA হযরত আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (একবার বনী ইসরাঈলের) এক ব্যক্তি (মনে মনে অথবা কোন বন্ধুর কাছে) বললো, আমি (আজ রাতে) আল্লাহর পথে কিছু মাল খরচ করবো | তাই সে ব্যক্তি (নিজের ইচ্ছা অনুযায়ী) দান করার জন্য কিছু মাল নিয়ে বের হলো এবং সে মাল সে তোর অজান্তে) একটি চোরকে দিয়ে দিলো। (কোনোভাবে একথা জানতে পেরে) ভোরে লোকেরা এ সম্পর্কে বলাবলি করতে লাগলো, আজ রাতে একজন চোরকে সদকার মাল দেয়া হয়েছে। (সাদকা দানকারী একথা জানতে পেরে) বলতে লাগলো, হে আল্লাহ! সাদকার মাল একজন চোরকে (দেয়া সত্বেও) সব প্রশংসা তোমার । তারপর সে বলতে লাগলো, (আজ রাতেও) আবার সাদকা দেবো (যেনো তা প্রকৃত হকদার পায়)। তাই সে সাদকা দেবার উদ্দেশ্যে আবারও কিছু মাল নিয়ে বের হলো। (এবার এ সাদকা ভুলবশত) একজন ব্যভিচারিণীকে দিয়ে দিলো | সকালে লোকেরা বলাবলি করতে লাগলো, আজও তো সাদকার মাল একজন ব্যভিচারিণীর হাতে দিয়ে দিলো । (একথা জানতে পেরে) ওই লোকটি বললো, হে আল্লাহ! সব প্রশংসা তোমার একজন ব্যভিচারিণীকে সাদকা দিবার TT | তারপর সে বলতে লাগলো, (আজ রাতেও) আমি সাদকা দিবো | তাই সে আবারও কিছু মাল নিয়ে সাদকা দেবার জন্য বের হলো। (এবারও ভুলবশত) সে সাদকা সে একজন ধনীকে দিয়ে দিলো । সকালে লোকেরা (এ নিয়ে) বলাবলি করতে লাগলো, আজ রাতেও তো একজন ধনী ব্যক্তি সাদকার মাল পেয়ে গেছে । একথা শুনে সেই ব্যক্তি বলতে লাগলো, হে আল্লাহ! সব প্রশংসাই তোমার যদিও সাদকার মাল চোর, ব্যাভিচারিণী ও ধনী ব্যক্তি পেয়ে গেছে। (সে ব্যক্তি শুয়ে গেলে) স্বপ্নে তাকে বলা হলো (তুমি যতো সাদকা দিয়েছো সবই কবুল হয়ে গেছে)। সাদকার যে মাল তুমি চোরকে দিয়েছো, তা দিয়ে সম্ভবতো সে চুরি হতে বিরত থাকবে । (আর যে সাদকা) তুমি ব্যভিচারিণীকে দিয়েছো তা দিয়ে সম্ভবত সে ব্যভিচার হতে ফিরে থাকবে | আর সদকার যে মাল তুমি ধনীকে দিয়েছো, সম্ভবত সে এ দান হতে শিক্ষাগ্রহণ করে, আল্লাহ তাকে যা দিয়েছে তা থেকে খরচ করবে ।-বুখারী, মুসলিম | এ হাদীসের ভাষা হলো বুখারীর | ব্যাখ্যা $ দানকারী ভুল করে নাহকভাবে নাহক লোককে সাদকা দিয়ে দিলেও শুনামাত্র আল্লাহর প্রশংসা করেছে, তার শোকর আদায় করেছে | তার দান করার নিয়তে কোনো কপটতা ছিলো না। বরং ছিলো স্বচ্ছ ও পবিত্র নিয়ত। তাই আল্লাহ তাআলা তার দান কবুল হবার সুসংবাদ তাকে স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো নেক কাজেই নেক নিয়ত থাকলে সওয়াব পাওয়া যায়। দানপ্রাপ্ত প্রত্যেকেই 77787577277 i> فى ৮৩ قافر SEA wl TT ১:১5 ১০ : فى سحابة www.pathagar.com
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।