মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুয যাকাত فك‎ ১৭৫৭। হযরত আনাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আনসারের এক ব্যক্তি নবী করীম সঃ-এর কাছে এসে তার কাছে কিছু চাইলেন। (তার কথা শুনে) তিনি বললেন, ‘তোমার ঘরে কি কোনো জিনিস নেই ?' লোকটি বললো, হ্যা একটা কমদামী কম্বল আছে। এটার একাংশ আমি গায়ে দেই, আর অপর অংশ বিছিয়ে নেই। এছাড়া কাঠের একটি পেয়ালা আছে। এ দিয়ে আমি পানি পান করি।' (তার কথা শুনে) রাসূলুল্লাহ সঃ বললেন, এ দুটো জিনিস আমার কাছে নিয়ে এসো। লোকটি এ জিনিস দুটি নিয়ে নবীর কাছে হাযির হলো ৷ জিনিসটি নিজের হাতে নিয়ে নবীজী বললেন, এ দুটি কে কিনবে ? এক ব্যক্তি বললো, আমি এ দুটি জিনিস এক দেরহামের বিনিময়ে কিনতে তৈরী আছি। রাসূলুল্লাহ সঃ বললেন, এ দুটিকে এক দেরহামের বেশী দিয়ে কে কিনতে চাও ? একথাটি তিনি ‘দুই কি তিনবার’ বললেন। (এ সময়) এক ব্যক্তি বললো, আমি এ দুটি দুই দেরহাম দিয়ে কিনবো । রাসূলুল্লাহ সঃ জিনিস দুটি তার হাতে দিয়ে দিলেন। তার থেকে দুটি দেরহাম নিয়ে আনসারীকে দিয়ে দিলেন। অতপর তাকে বললেন, এ এক দেরহাম কুঠার কিনে আমার কাছে আসবে | সেই ব্যক্তি কুঠার কিনে রাসূলুল্লাহ সঃ-এর কাছে নিয়ে এলো । তিনি নিজ হাতে কুঠারের মধ্যে একটি মযবুত হাতল লাগিয়ে তাকে বললেন, এটা নিয়ে যাও লাকড়ী কেটে তা বিক্রি করবে | এরপর আমি তোমাকে এখানে পনর দিন পর্যন্ত যেনো দেখতে না পাই। তখন লোকটি ওখান থেকে চলে গেলো | বন থেকে লাকড়ী কেটে জমা করে (বাজারে) এনে বিক্রি করতে লাগলো | (কিছু দিন পর) সে যখন রাসূলুল্লাহ সঃ-এর নিকট ফিরে এলো তখন সে দশ দেরহামের মালিক। এ দেরহামের কিছু দিয়ে সে কিছু কাপড় চোপড় কিনলো আর কিছু দিয়ে খাদ্যশস্য কিনলো | রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম (তোর অবস্থার এ পরিবর্তন দেখে) বললেন, কিয়ামতের দিন তোমার ভিক্ষাবৃত্তি তোমার চেহারায় আহত চিহ্ন হয়ে ওঠার চেয়ে এ অবস্থা কি তোমার জন্য উত্তম নয় ? (মনে রাখবে), শুধু তিন ধরনের লোক হাত পাততে পারে, ভিক্ষা করতে পারে। প্রথমত, ফকীর যাকে কপর্দকহীনতা মাটিতে শুইয়ে দিয়েছে।. দ্বিতীয়ত, ঝণগ্রস্ত ব্যক্তি যে ভারী খণ (আদায় করতে না পারার জন্য) লাঞ্ছিত হবার উপক্রম)। তৃতীয়ত, রক্তপণ আদায়করী, যা তার যিম্মায় আছে (অথচ তার সামর্থ নেই)।-আবু দাউদ | ইবনে মাজাহ এ হাদীসটি “ইলা ইয়াওমিল কিয়ামাহ' পর্যন্ত বর্ণনা করেছেন। (40785 مَنْ آصَابَمْهُ‎ 4010৮ قال‎ IG Sait ley ১4০৪ ০১৯৭ بالغنى اما‎ এ بالله 50 الله‎ পলা ومن‎ 455৩ بالئّاس لم تسد‎ اجل - رواه ابوداؤد والترمذى.‎ এ عاجل أو‎ ১৭৫৮। হযরত ইবনে মাসউদ রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কঠিন অভাবে 'জর্জরিত, সে মানুষের সামনে (অভাবের কথা বলে) প্রয়োজন পূরণের ইচ্ছা প্রকাশ করলো, তার এ অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তার অভাবের কথা শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট । হয় তাকে তাড়াতাড়ী মৃত্যু দিয়ে অভাব থেকে মুক্তি দিবেন অথবা তাকে কিছু দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন।-আবু দাউদ, তিরমিযী মিশকাত-৩/২১-_ www.pathagar.com

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।