মিশকাত শরীফ ৩য় খন্ড — মিশকাত শরীফ ৩য় খন্ড আধুনিক প্রকাশনী কর্তৃক প্রকাশিত
/ ৩১০
📝 লেখা 📖 পিডিএফ

বি কাত ১৩৯ করেছেন এবং যা জারী করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে হুকুম দিয়েছেন। অতএব মুসলমানদের যে ব্যক্তির কাছে নিয়মানুযায়ী যাকাত চাওয়া হয় সে যেনো তা আদায় করে। আর যে ব্যক্তির নিকট নিয়মের বাইরে বেশী যাকাত চাওয়া হয় সে যেনো (বেশী যাকাত) না দেয়। (আর যাকাতের নেসাব হলো), চব্বিশ ও চব্বিশের কম উটের যাকাত, বকরী দিতে হবে। প্রতি পাচটা উটের জন্য একটি বকরী (যাকাত হিসেবে) দিতে হবে। (পীচটি উটের কম হলে যাকাত দিতে হবে না।) পাচ থেকে নয়টি উট পর্যন্ত . একটি বকরী। দশ থেকে চৌদ্দটি পর্যন্ত দুটি বকরী। পনর হতে উনিশ পর্যন্ত তিনটি বকরী। আর বিশ হতে চব্বিশ পর্যন্ত চারটি বকরী (যাকাত দিতে হবে ।) উটের সংখ্যা পঁচিশ থেকে পয়ত্রিশ পর্যন্ত পৌছে গেলে একটি এক বছরের মাদি উট (বিনতে মাখায) যাকাত দিতে হবে। উটের সংখ্যা ছত্রিশ থেকে পয়তাল্লিশ পর্যন্ত পৌছে গেলে একটি দুই বছরের মাদি উট (বিনতে লাবুন) যাকাত দিতে হবে। ছেচল্িশ থেকে ষাটটি উট পর্যন্ত নরের সাথে মিলনের যোগ্য একটি তিন বছরের মাদী উট (হিক্কাহ) যাকাত দিতে হবে। উটের সংখ্যা একষট্রি থেকে পঁচাত্তর পর্যন্ত পৌছে গেলে তাতে চার বছর শেষ করে পাচ বছরে পদার্পণ করেছে এমন একটি মাদী উট (জাযায়া) যাকাত দিতে হবে | উটের সংখ্যা ছিয়াত্তর থেকে শুরু করে নব্বই পর্যন্ত পৌছে গেলে দুটি দুই বছরের উটনী (বিনতে লাবুন) যাকাত দিতে হবে৷ একানব্বই হতে একশত বিশ পর্যন্ত উটের সংখ্যা পৌছে গেলে তিন বছর বয়সী নরের সাথে মিলনের যোগ্য দুটি উট (RTO) যাকাত দিতে হবে। উটের সংখ্যা একশ’ বিশের চেয়ে বেশী হয়ে গেলে প্রতি চল্লিশটা উটে দু বছরের একটা মাদি উট (বিনতে লাবুন) ও পঞ্চাশটা করে বাড়লে পুরা তিন বছর বয়সী উট যাকাত দিতে হবে । আর যার নিকট শুধু চারটি উট থাকবে তার কোন যাকাত দিতে হবে না। তবে মালিক যদি চায়, নফল সদকা হিসেবে কিছু দিতে পারে। উটের সংখ্যা পাচ হয়ে গেলে তার উপর একটি বকরী যাকাত দেয়া ওয়াজিব হয়ে যাবে । আর চার বছরের মাদী উট যাকাত দেবার মতো নেসাবে পৌছে গেলে (৬১-৭৫) এবং তা তার নিকট না থাকলে, তিন বছর বয়সী উট (অর্থাৎ একষত্টি থেকে পঁচাত্তর পর্যন্ত উটের সংখ্যার যাকাত) দিতে হবে। সাথে সাথে আরো দুটি বকরী দিবে যদি তার জন্য তা দেয়া সহজসাধ্য হয়। অথবা বিশ দেরহাম দিয়ে দিবে | আর যে ব্যক্তির উট এমন সংখ্যায় পৌছেছে যার জন্য চার বছর পার হওয়া ও পাঁচ বছরে পর্দাপণ করা উট যাকাত দিতে হবে। কিন্তু তার কাছে তা নেই, তার কাছে আছে তিন বছর বয়সী মাদী উট | তাহলে তার থেকে তিন বছরের মাদী উটই যাকাত হিসেবে গ্রহণ করা হবে। কিন্তু যাকাত গ্রহণকারী তাকে বিশ দেরহাম অথবা দুটি বকরী ফেরত দিবে । কোনো ব্যক্তির নিকট এতো সংখ্যক উট আছে, যার জন্য দু বছরের উট যাকাত হিসেবে দিতে হবে। আর তা তার কাছে নেই। বরং আছে এক ‘বছরের উট | তখন তার থেকে এক বছরের উটই যাকাত হিসেবে গ্রহণ করা হবে৷ যাকাত আদায়কারী এর সাথে আরো বিশ দেরহাম অথবা দুটি বকরী আদায় করবে । আর যে ব্যক্তির নিকট এমন সংখ্যক উট থাকবে, যার যাকাত হিসাবে একটি এক বছরের উট ওয়াজিব হয়, কিন্তু তার কাছে এক বছরের উট নেই। বরং দুই বছরের উট আছে। তাহলে তার থেকে দু বছরের বকরীই যাকাত হিসেবে গ্রহণ করতে হবে। কিন্তু যাকাত উসূলকারী তাকে দুটি বকরী অথবা বিশ দেরহাম ফেরত দেবেন। আর যদি যাকাত দেবার জন্য তার নিকট এক বছরেরও উট না থাকে বরং আছে দুই বছরের উট (ইবনে লাবুন), তার থেকে তাই গ্রহণ করতে হবে। কিন্তু এ অবস্থায় আর কোন কিছু ওয়াজিব হবে না। www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।