কিতাবুয যাকাত د ১৬৮১ | হযরত আবু হুরাইরা রাঃ হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোনা রূপার, (নেসাব পরিমাণ) মালিক হবে এবং তার হক (যাকাত) আদায় না করে তাহলে তার জন্য কিয়ামতের দিন আগুনের পাত বানানো হবে (অর্থাৎ এ পাত হবে সোনা রূপার |) এগুলোকে আগুনে এমনভাবে গরম করা হবে যে তা আগুনের পাত হয়ে যাবে । ওইসব পাত জাহান্নামের আগুনে গরম করা হবে। সে পাত দিয়ে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেয়া হবে। তারপর এ পাত (ঠাণ্ডা হয়ে যাবার পর তার শরীর থেকে) পৃথক করা হবে। আবার আগুনে গরম করে তার শরীরে লাগানো হবে। আর লাগানোর সময়ের মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছর। (এ অবস্থা চলবে) বান্দার (জান্নাত জাহান্নামের) ফায়সালা হওয়া পর্যস্ত। তারপর সে তার পথ দেখবে হয় জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে | সাহাবীগণ আরয করলেন, হে আল্লাহর রাসূল ! (এতো হলো সোনা-রূপার যাকাত না দেবার শাস্তি), উটের (যাকাত না দেবার পরিণাম কি ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি উটের মালিক হবে এবং এর হক (যাকাত) আদায় না করবে__-আর যে দিন উটকে পানি খাওয়ানো হবে সেদিন তাকে দুহানোও তার একটা হক- তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে সমতল ভূমিতে উটের সামনে মুখের উপর উপুড় করে ফেলে দেয়া হবে। তার সব উট গুণে গুণে (আনা হবে) মোটা তাজা একটি বাচ্চাও কম হবে না (অর্থাৎ সব উট সেখানে থাকবে)। এসব উট মালিককে নিজেদের পায়ের নীচে ফেলে পিষবে, দাত দিয়ে কামড়াবে। (এসব কাজ সেরে) এ উটগুলো চলে গেলে, আবার আর একদল উট আসবে। আর যেদিন এমন হবে, সে দিনের মেয়াদ হবে পঞ্চাশ হাজার বছর। এমনকি বান্দার হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। আর ওই ব্যক্তি জান্নাত অথবা জাহান্নামের দিকে নিজের পথ ধরবে | সাহাবীগণ. আরঘ করলেন, হে আল্লাহর রাসূল! গরু ছাগলের যাকাত আদায় ‘না করা (মালিকদের) কি অরস্থা হবে ? তিনি বললেন, যে ব্যক্তি গরু ছাগলের মালিক আর এর হক (যাকাত) সে আদায় না করবে কিয়ামতের দিন এদের সমতল ভূমিতে উপুড় করে ফেলা হবে। তার সব গরু ও ছাগলকে (ওখানে আনা হবে, যার) একটুও কম হবে না। গরু ছাগলের শিং বাকা ও ভাঙা হবে না। শিং ছাড়াও কোনটা হবে না। বস্তুত এ গরু ছাগলগুলো এদের শিং দিয়ে মালিককে গুতো মারবে, নিজেদের খুর দিয়ে পিষবে | এভাবে একদলের পর আর এক দল আসবে | আর এ সময়ের মেয়াদও হবে পঞ্চাশ হাজার বছর। এর মধ্যে বান্দার হিসাব কিতাব হয়ে যাবে । আর সেই ব্যক্তি জান্নাত অথবা জাহান্নামের দিকে তার পথ দেখতে পাবে। সাহাবীগণ আরয করলেন, হে আল্লাহর রাসূল! ঘোড়ার (যাকাত আদায় না করা লোকদের) অবস্থা কি হবে ? রাসূলুল্লাহ সঃ বললেন, ঘোড়া তিন প্রকারের । এক রকম ঘোড়া, যা মানুষের জন্য গুনাহর কারণ হয়। দ্বিতীয় রকম ঘোড়া, যা মানুষের জন্য পর্দা। আর তৃতীয় রকম ঘোড়া মানুষের জন্য সওয়াবের কারণ। যে ঘোড়া (মালিকের জন্য) গুনাহর কারণ হয়, তাহলো ওই মালিকের ঘোড়া, যেগুলোকে মালিক মুসলমানদের উপর তার গৌরব, অহংকার ও শৌর্যবীর্য দেখাবার জন্য পালে । আর যেসব ঘোড়া মালিকের জন্য পর্দা হবে, সেগুলো ওই মালিকের ঘোড়া, যেসব ঘোড়ার মালিক আল্লাহর পথে (কাজ করার জন্য) পালে। সেগুলোর পিঠ, ঘাড়ের ব্যাপারে আল্লাহর হককে ভুলে যায় না। আর যেসব ঘোড়া মানুষের জন্য সওয়াবের কারণ, তাহলো ওই ব্যক্তির ঘোড়া যেগুলোকে মালিক আল্লাহর পথে (লড়াই করতে) www.pathagar.com
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।