| ৪. এসব লোকদের শান্তি কোনো নিদি মেয়াদের জন্য নয় ; বরং তাদের এ শাস্তি হবে | চিরস্থায়ী । কখনো তারা জাহান্নামের শাঞ্ডি থেকে মুক্তি পাবে না। ৫. কারো সংরক্ষিত সম্পদ বিনা অনুমতিতে গোপনে নিয়ে যাওয়াকে 'চুরি' বলা হয়। এরূপ সম্পদ চুরি করার জন্য এখানে দণঙের বিধান ঘোষণা করা হয়েছে । তবে এ দণ প্রয়োগ শতর্হীন নয় । শত পূরণ না হলে এ দণ প্রয়োগ করা যাবে না। ৬. চুরির অপরাধের সাজা প্রাপ্তির পর যদি অপরাধী আল্লাহর নিকট তাওবা করে ক্ষমা প্রাথনা করে তবে আল্লাহ অবশ্যই তাকে ক্ষমা করবেন । ৭. সাজাগ্রাপ্তির পূবে তাওবা করলেও হাত কাটার দণ্ড থেকে রেহাই দেয়া যাবে না । কারণ চুরির অপরাধে অপরাধী ব্যক্তি দুটো অপরাধ করে থাকে । একটি অপরাধ আল্লাহর নিদের্শ অমান্য করা যা আল্লাহর অধিকার সংশ্লিষ্ট । দ্বিতীয় অপরাধ মানুষের ক্ষতি সাধন করা যা চুরিকৃত সম্পদের | মালিকের অধিকার সংশ্লিষ্ট । আল্লাহর অধিকার বিনক্টের অপরাধ তাওবা দ্বারা মাফ হলেও বান্দাহর | অধিকার বিনষ্টের অপরাধের দণ্ড তাকে পেতেই হবে। ৮. কাফের-মুশরিকদের কুফর ও শিরকের দিকে দ্রু্ত পতন দেখে আল্লাহর পথের আহ্বানকারীদের দুঃখিত ও মনক্ষু্ণ হওয়া সমিচীন নয় । এদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা মৌখিকভাবে নিজেদেরকে মুমিন বলে প্রচার করে । মূলত তাদের অত্তরে ঈমান নেই । সৃতরাং যাদের কার্যক্রমে ঈমানের পরিচয় পাওয়া যায় না এদের থেকে সতকক্থাকতে হবে । ৯. ইয়াহৃদীরা মিথ্যাবাদী । এরা নিজেদেরকে আল্লাহর কিতাবের ধারক-বাহক বলে প্রচার করলেও তারা আল্লাহর কিতাবকে নিজেদের খেয়াল-বুশী মতো পরিবর্তন করে নিয়েছে । সৃতরাং তাদের কোনো কথাই বিশ্বাস করা যাবে না। ১০. ইয়াহদীরা যেহেতু নিজেরা আত্তরিকভাবে পবিত্র জীবনযাপনে আগহী নয়, সেহেতু আল্লাহও তাদেরকে পবিৱ জীবন যাপনের কোনো সুযোগ দেবেন না । সুতরাং পৃথিবীর লাঞ্ছনা এবং আখেরাতের কঠিন শাঙি তাদের জন্য নিধার্রিত । ১১. ইয়াহুদীরা শুধু সিথ্যাবাদীই নয় ; বরং তারা হারাম খাদ্য খেতেও অভ্যতত । ১২. ইয়াহুদীরা আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনার দাবী করার পরেও আল্লাহর কিতাবের ফায়সালা না মানার কারণে তাদের ঈমানের মৌখিক দাবী গৃহীত হয়নি । মুসলমানরাও যদি আল কুরআনের ফায়সালাকে না মেনে শুধুমাত্র মৌখিক দাবীর মধ্যে ঈমানকে সীমিত করে রাখে, তাহলে তাদের ঈমান গৃহীত হবে কোন্ যুক্তিতে ? ১৩. আল্লাহর কিতাব আল কুরআনের বিধি-বিধান তথা ফায়সালা না মানলে ; কুরআনের বিধি- | বিধান বাস্তবে প্রতিষ্ঠিত না থাকলে তা থৃতিষ্ঠার জন্য প্রচেষ্টা-সংখাম না করলে । আল্লাহর কিতাবের বাহক রাসূলের ফায়সালাকে উপক্ষে করে নিজেদের খেয়াল-ধুশী ও কাফের-মুশরিকদের দিক নিদেশ মেনে চললে মুমিন থাকা যায় না । যদিও কেউ নিজেকে মুমিন বলে দাবী করুক অথবা সরকারী খাতায় মুসলমানদের তালিকায় তার নাম লিপিবদ্ধ থাকুক । আল্লাহ আমাদের দাবী ও কর্মের মধ্যে সামঞ্জস্য রক্ষার তৌফিক দিন । 0 www.amarboi.org গরা £ ৬ Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।