শব্দে শব্দে আল কুরআন ৩য় খণ্ড
/ ২৬৪
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল আনআম আল্প আনআম ভূমিকা নামকরণ ঃ$ ‘আনআম’ অর্থ গৃহপালিত পশু। গৃহপালিত পশুর কোন্টি হালাল এবং কোন্টি হারাম হওয়া সম্পর্কিত জাহেলী আরবের কুসংস্কারাচ্ছন্ন ধারণা-বিশ্বাসকে খণ্ডন করে সূরার ১৬ ও ১৭ ক্ুকূ’'তে আলোচনা করা হয়েছে। আর এজন্যই এর নামকরণ হয়েছে আল আনআম তথা ‘গৃহপালিত পশ্ু'। নাযিলের সময়কাল ও উপলক্ষ £ কিছু সংখ্যক আয়াত ছাড়া সম্পূর্ণ সূরাটি মক্ধী জীবনের শেষ ভাগে একযোগে নাযিল হয়েছে। এ সময় মুসলমানদের উপর কুরাইশদের যুলম-নির্যাতন চরমে উঠে গিয়েছিলো। | অত্যাচারে অতীষ্ঠ হয়ে মুসলমানদের একটি দল হাবশা তথা ইথিওপিয়ায় হিজরত করতে বাধ্য হয়েছিলো । কঠিন পরিস্থিতি মুকাবিলা করেই রাসূলুল্লাহ (স) দাওয়াতী কাজ করে যাচ্ছিলেন। এতদসত্বেও ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। যারা ইসলাম গ্রহণ করছিলো. তাদের উপর চলছিলো তিরস্কার ও গালি-গালাজ ছাড়াও শারীরিকভাবে নির্যাতন ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা । এ পরিস্থিতিতে ইয়াসরিব তথা মদীনার আওস ও খাযরাজ গোত্রের নেতৃস্থানীয় কিছু লোক রাসূলুল্লাহ (স)-এর হাতে বাইয়াত করে যান এবং মদীনাতে বিনা বাধায় ইসলাম প্রসার লাভ করতে শুরু করে। বাহ্যিক দৃষ্টিতে তখন ইসলামকে বৈষয়িক ও বস্তুগত শক্তি বিহীন একটি দুর্বল আন্দোলন এবং মুসলমানদেরকে মুষ্টিমেয় কিছু দরিদ্র, অসহায় ও সমাজচ্যুত ব্যক্তিদের একটি দল বলে মনে হচ্ছিল। এ ধরনের একটি পরিস্থিতিতে সূরা আল আনআম নাযিল হয়েছে। বিষয়বস্তু £ সূরা আল আনাআমে শিরকের ভিত্তিহীনতা বর্ণনা করে তাওহীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দুনিয়ার জীবনের অস্থায়িত্ব এবং আখেরাতের জীবনের মৌলিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রতিবাদ করা হয়েছে জাহেলিয়াতের ভ্রান্ত আকীদা-বিশ্বাসের । শিক্ষা দেয়া হয়েছে ইসলামী সমাজ কাঠামো বিনির্মাণে প্রয়োজনীয় নৈতিক বিধানাবলী ৷ মুহাম্মাদুর রাসূলুল্পাহ (স) এবং তার দাওয়াতের বিরুদ্ধে উত্থাপিত আপত্তি ও প্রশ্নের জবাব দিয়ে দাওয়াত অস্বীকারকারীদেরকে তাদের | গাফলতী ও মূর্খতাজনিত আত্মহননের জন্য ভয় প্রদর্শন ও সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। . 9 . . . www.amarboi.org রা £ ৭ Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।