গবেষণাপত্র-১১ হারাম যা নির্ধারিত হয়েছে, দু'একটি বিষয় ব্যতীত সে সম্পর্কে সকল মাযহাব এক ও অভিন্ন। সে জন্য ছালাত কত ওয়াক্ত, কোন কোন ওয়াক্তে কত রাক'আত ফারয, কোন “মাসে ছিয়াম পালন ফারয ইত্যাদি নিয়ে কোন মাযহাবে মত পার্থক্য নেই। সুন্নাহ, নফল ও মুবাহ বিষয়ে কখনো কখনো মতপার্থক্য হওয়ার কারণ হিসাবে মুজতাহিদ আলিমদের হাদীছ কেন্দ্রিক দৃষ্টিভংগি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাদীছের সানদ, মূল বক্তব্য, বর্ণনাকারী প্রভৃতি ক্ষেত্রে এক একজনের দৃষ্টিভংগি এক এক হওয়ার কারণে, তাদের মতামতও ভিন্ন হয়ে থাকে। কোন কোন সময় কোন কোন হাদীছ উক্ত মতামত প্রদান করার সময় মতামত প্রদানকারীর নিকট না পৌছানোর কারণেও এ মত পার্থক্য সৃষ্টি হতে পারে। তবে এক্ষেত্রে আশার বাণী হচ্ছে এটাই যে, প্রত্যেক মাযহাবের ইমাম তার মতামতের বিপরীতে কোন বিশুদ্ধ হাদীছ পরবর্তীতে পাওয়া গেলে, সেই হাদীছের বক্তব্য তার মাযহাবের বিপরীতে হলেও উক্ত বিশুদ্ধ হাদীছের বক্তব্যই তার মাযহাব হিসেবে গণ্য হবে বলে, স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এ পরিস্থিতিতে যে কোন মুসলিম, বিশুদ্ধ কোন হাদীছের সন্ধান পেলেই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদানের লক্ষ্যে নিজের মাযহাবের প্রতি অন্ধ অনুকরণ বর্জন করে এ হাদীছকে গ্রহণ করাই ছিল ইসলামের অনিবার্য দাবী । কিন্তু বাস্তবে দেখা যায়, এরূপ পরিস্থিতিতে নিজের অনুকরণীয় মাযহাবের প্রতি গৌড়ামী প্রদর্শন করে, এ হাদীছের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখাতেও কোন কোন মুসলিম পিছপা হন না। এটি একটি চরম বিভ্রান্তি । এ বিভ্রান্তিতে নিপতিত হওয়ার কারণে অনেক মুসলিম অনেক সময় বিশুদ্ধ হাদীছ পরিপালন করতে ব্যর্থ হয়েছেন। এক্ষেত্রে দু'একটি উদাহরণ উপস্থাপন করা খুবই জরুরী । যেমন : ১. সফরে একত্রে দুই ওয়াক্ত ছালাত আদায়: হাদীছে বর্ণিত হয়েছে- 0০5 এ এল 48450 1৮৮ টি Je ও এ ৪ Lh পে ৩৪ ৫০৭ ও পু sh 4০০ OG ৯ 20 , ৪৩10 ৮৮250 ‘মুণআয ইবন যাবাল রাদিআল্লাহু “আনহু বলেন যে, তারা তারুকের যুদ্ধে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে বের হয়েছিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ সময় যুহর ও আছর এবং মাগরিব ও ইশার ছালাতকে একত্রিত করে আদায় করেছিলেন ।” ১৯২ বর্ণিত হয়েছে- ১৬২. আবূ দাউদ, খ.২, পৃ.০৪, ইবন হিব্বান, মুহাম্মাদ, ৪ খ. ৪৬৯ পৃঃ, আহমদ, ৫ খ, ২৩৭ পৃ. হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৯৮ www.amarboi.org
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।