গবেষণাপত্র-১১ 9 ০৯9 ds ১. সূচনা ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ৷ মহাগ্রন্থ আল-কুরআন ও বিশুদ্ধ হাদীছ হচ্ছে এ জীবন ব্যবস্থার প্রধান উৎস। আল-কুরআন আল্লাহ রাব্বুল “আলামীনের পক্ষ হতে পাঠানো বিশ্ব মানবতার জন্য পথ নির্দেশিকা। অনুসরণ করার একমাত্র উপযোগী এ মহাগ্রন্থ মানব জাতির জন্য অতুলনীয় এক আলোক বর্তিকা। এরই পাশাপাশি রয়েছে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর বিশুদ্ধ হাদীছসমূহ। অসংখ্য হাদীছের নির্মল আলোক রশ্মিও ইসলামের দৃষ্টিতে নিখিল বিশ্বের মানুষের জন্য সঠিক পথ ও পাথেয় হিসেবে গণ্য। নিঃসন্দেহে মহাগ্রন্থ আল-কুরআন নিখিল বিশ্বের স্রষ্টা মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার নির্ভুল বাণী। কোন সন্দেহ-সংশয় থেকে এ গ্রন্থ একেবারেই মুক্ত। বিশুদ্ধ হওয়ার যে কোন মানদন্ডে এ গ্রন্থ পুর্ণ ভাবে উত্তীর্ণ । তথ্যের বিশুদ্ধতায়, ভাব, ভাষা, উপস্থাপনা মোটকথা সকল দিক থেকে এ গ্রন্থ অসাধারণ ও তুলনাহীন। এ আল- কুরআন যেই প্রজ্ঞাময় সষ্টার বাণী, তারই স্বীকৃত রাসূল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মুহাম্মাদ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম । তারই রেখে যাওয়া অসংখ্য বিশুদ্ধ হাদীছও বিশুদ্ধ পন্থায় সংরক্ষিত হয়েছে যুগ যুগ ধরে। বলা বাহুল্য, আল-কুরআন ও আল-হাদীছকে একত্রে অনুসরণ করা না করাকে নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন, মহামহিম আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কুরআনই আমাদের পথ নির্দেশিকা হওয়ার জন্য যথেষ্ট । শুধু এ গ্রস্থকে অনুসরণ করলেই চলবে । অন্য কোন কিছু তো নয়ই এমনকি হাদীছ অনুসরণৈরও প্রয়োজন নেই। অপর পক্ষ বলেছেন, না, হাদীছকে প্রত্যাখ্যান করে, শুধু আল কুরআনকে অনুসরণ করা কোন ক্রমেও সম্ভব নয়। মহাগ্রন্থ আল-কুরআন ও হাদীছ- ইসলামের এ দুই প্রধান উৎসই সম্মিলিত ভাবে ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ রূপ দান করেছে। এর একটিকে বাদ দিয়ে পরিপূর্ণ ইসলাম কল্পনাও করা যায় না। বরং শুধু আল-কুরআনকে মেনে চলা এবং হাদীছকে অস্বীকার করা ইসলামে জঘণ্যতম অপরাধ । উল্লেখিত এ উভয় পক্ষই আল-কুরআন ও হাদীছের অনেকগুলো প্রমাণ তাদের মতামতকে সুদৃঢ় করার জন্য উপস্থাপন করেছেন। এখন এ উভয় পক্ষেরই অবস্থান ইসলামের আলোকে মূল্যায়ণ হওয়া অতীব প্রয়োজন । বিষয়টি অমীমাংসিত থাকলে এর নেতিবাচক প্রভাবে মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে, তাও আজ চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে। হাদীছ ইসলামের এমন কোন নগণ্য উৎস কিনা, যা উপেক্ষা করে ইসলামী হাদীছ নিয়ে বিভ্রান্তি. % ৯ www.amarboi.org
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।