হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপক্র-১১ হওয়া, তার মধ্যে মিথ্যা বলার অভ্যাস ত্যাপ না করার মত বিভিন্ন দোষ পরিলক্ষিত হওয়ার কারণে হাদীছ স্বাভাবিক ভাবেই দুর্বল বলে চিহ্নিত হয়। একই ভাবে ইসলামী শারী“আহকে কলুষিত করার হীন উদ্দেশ্য চরিতার্থের জন্য যিনদিক, অগ্রিউপাসক, যারদাশী, মাযদাশীর মত পথভ্রষ্ট সম্প্রদায়ের মতই অনেক সুফী-সাধক ও দার্শানিকরাও হাদীছ জাল করতে শুরু করে। তারা নিজের অনুসৃত মাযহাবের পক্ষে দলীলকে শক্তিশালী করা, অহেতুক মানুষদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ অসংখ্য জাল হাদীছ রচনা করে, যা আমরা 'ইতোপূর্বে আলোচনা করেছি। মূলত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম না বললেও এমন অনেক কিছুকে তার বক্তব্য বলেই চালিয়ে দেয়া হত। এ গুলো হচ্ছে একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা । আহমাদ ইবন আব্দুল্লাহ আল-জুবিয়ারী, মুহাম্মাদ ইবন আকালাহ আল-কিরমানী, মুহাম্মাদ ইবন তানীমিল ফারয়ারী প্রত্যেকেই দশ হাজারের মত জাল হাদীছ রচনা করে। একই নিকৃষ্ট কাজে অংশ গ্রহণ করে মদীনার ইবন আবী উবাই, বাগদাদের আল-ওয়াকিদী, সিরিয়ার মুহাম্মাদ ইবন সায়ীদ আল-মাছলুব, খোরাসানের মুকাতিল ইবন সুলায়মান ।১* মূলত এ সমস্ত হাদীছ মুসলিম সমাজে বিশৃঙ্খলা, ইসলামী “আকীদাহ বিশ্বাসে বিভ্রান্তি, অযৌক্তিক কাজ কর্মে অনুপ্রেরণা, ইসলামকে হাস্যকর করার মত বাজে অবস্থা সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখে । এমনকি এ সকল জাল হাদীছের মধ্যে এমন কথাবার্তাও রয়েছে, যা বিশুদ্ধ হাদীছ এমনকি মহাগ্রন্থ আল-কুরআনের সাথেও সাংঘর্ষিক। এ পরিস্থিতিতে কোন যাচাই বাছাই না করে সকল হাদীছ অনুসরণের অর্থই হচ্ছে, অলক্ষ্যে দুর্বল এমনকি মিথ্যা ও জাল হাদীছকেই অনুসরণ করা যা মূলত কখনো কখনো মানুষের ঈমান আকীদাকেও বিনষ্ট করে ফেলতে পারে, ইবাদাতকে ধ্বংস করতে পারে, ইসলামী সমাজ ব্যবস্থাকে চূর্ণ-বিচূর্ণ করতে পারে। এ সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে ইসলামকে ইমাম মালিক ইবন আনাস রাহিমাহুল্লাহ সর্ব প্রথম একলাখ দুর্বল ও জাল হাদীছ থেকে বেছে বেছে সাতশ' ছাহীহ হাদীছ সংকলন করেন, যা আল মুওআত্তা' নামে পরিচিত। এরপর আল-বুখারী রাহিমাহুল্লাহ এক লক্ষ হাদীছ হতে পুনরাবৃত্তি বাদ দিলে চার হাজার এবং মুসলিম রাহিমাহুল্লাহ তিন লাখ হাদীছ হতে পুনরাবৃত্তি বাদ দিলে প্রায় ছয় হাজার হাদী ঢাহীহ ও গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন। অন্যান্য হাদীছ সংকলকের অবস্থাও প্রায় অনুরুপ এ্ধারা প্রতিয়মান হয় যে, বিশুদ্ধ ও গ্রহণযোগ্য হাদীছের চেয়ে দুর্বল ও জাল হাদীছের সংখ্যা বেশি হলেও আল্লাহর অপার রাহমাত যে, তিনি তার বিশেষ কিছু হাদীছ বিশারদ বান্দাকে সৃষ্টি করে তাদের মাধ্যমে হাদীছ তথা ইসলামী ১৩৯. ইবনুল জাওযী,. ৬পৃঃ ও পরবতী পৃষ্ঠাসমূহ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৮৮ www.amarboi.org

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।