হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ ‘যে হাদীছ একজন বিশ্বস্ত বর্ণনাকারী ব্যতিত কেউ বর্ণনা করে নি এবং যার শব্দ ও ভাব মুতাওয়াতির পর্যায়ে পৌছায় নি, তবে মুসলিম উম্মাহ তাকে আমল ও বিশ্বাসের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছেন, তা মূলত উম্মাতি মুহাম্মাদীর প্রথম ও শেষের সকলের নিকট অকাট্য ও সুনিশ্চিত জ্ঞান হিসেবে গণ্য । পূর্ববর্তী আলিমদের নিকট এ বিষয়ে কোন মতভেদ নেই ।১০৮ আল-হাদীছুল মুভাওয়াতিরের সংখ্যা খুবই কম। ইসলামী শারী“আর প্রায় সবটুকু অথবা আধিকাংশটুকু যেহেতু আহাদ হাদীছের দ্বারাই প্রমাণিত, সেহেতু আহাদ হাদীছকে অধিকাংশকেই প্রত্যাখ্যান করা। ইসলামের শত্রুরা সেজন্যই সুনিপুণ ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম মিল্লাতের নিকট আহাদ হাদীছকে প্রশ্নবিদ্ধ করার জন্যই শুধু মুতাওয়াতির হাদীছকে গ্রহণ করা যায়, এমন একটি জঘন্য ফাদ পেতেছে। এটি ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র । মুসলিমদের যারা না বুঝে দুশমনদের এ ষড়যন্ত্রের ফাদে পা দিয়েছে, তাদের তাওবা করে সত্যের দিকে ফিরে আসা উচিত। উল্লেখ্য যে, সমগ্র হাদীছ অস্বীকারকারীদের সংখ্যা আহাদীছুল আহাদ অস্বীকার করে শুধু মুতাওয়াতির হাদীছকে গ্রহণকারীদের সংখ্যার চেয়ে অনেক অনেক বেশি । এমনকি আমাদের পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশে এ দ্বিতীয় দলের কেউ আছেন বলে মনে হয় না। পক্ষান্তরে প্রথম দলের বেশ কিছু অনুগামী এ দেশে পূর্বেও ছিলো, আজও আছে। ৪.৩ মান নির্ণয় ব্যতীতই হাদীছ অনুসরণে বিভ্রান্তি ও তার অপনোদন প্রথম দল সকল প্রকার হাদীছকেই অস্বীকার করে। দ্বিতীয় দলের লোকেরা শুধু আল- হাদীছুল মুতাওয়াতির ব্যতীত সকল হাদীছকেই অস্বীকার করে। এ দুই দলের বিভ্রান্তি ও তার অপনোদন ইতোমধ্যে আমরা সংক্ষিপ্তাকারে উপস্থাপন করেছি। তাদেরই মত অন্য একশ্রেণীর লোকও বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা কোন যাচাই বাছাই না করেই জাল হাদীছ ও দুর্বল হাদীছকেও বিশুদ্ধ হাদীছের সাথে মিশিয়ে নিয়েছে। সকল হাদীছকেই বিচার বিশ্লেষণ না করে তা অনুসরণের চেষ্টায় লিপ্ত রয়েছে। এদের দৃষ্টিভঙ্গি বাহ্যিক দৃষ্টিতে যতই নন্দিত হোক না কেন, তারাও মূলত বিভ্রান্তির বেড়াজালেই আটকা পড়েছে। তারা যা করছে, তা কোন সচেতন মুসলিমের কাছ থেকে কখনো কাম্য নয়। হাদীছ সংকলনের পূর্বেই হাদীছকে কেন্দ্র করে যে সমস্যাগুলোর উত্তব ঘটে, এখানে এ বিষয়টি মূল্যায়নের জন্য সেই প্রেক্ষাপট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরী। কখনো কখনো হাদীছ বর্ণনাকারীর মধ্যে স্মরণশক্তির অপ্রতুলতা, তার কাজকর্ম আস্থাযোগ্য না ১৩৮. মুখতাছিরুছ ছাওয়াইক, ২খ. ৩৭২ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৮৭ www.amarboi.org

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।