গবেষণাপত্র-১১ পারস্য সম্রাট মহানবী ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর পত্র ছিড়ে টুকরা টুকরা করেছিল, সেই সংবাদও তো একমাত্র আবদুল্লাহর নিকট থেকেই তিনি পেয়েছিলেন । তিনি একা এর বর্ণনাকারী হওয়ার পরেও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার এ বর্ণিত ঘটনাকে কিভাবে মেনে নিলেন? একই ভাবে মুয়াজ ইবন জাবাল, “আলী, আবূ মূসা আল আশ'আরী রাদি আল্লাহু “আনহুম প্রত্যেককেই তিনি একক ভাবেই তো ভিন্ন ভিন্ন স্থানের আমীর করে পাঠিয়েছিলেন। দাওয়াতি কাজেও এক ব্যক্তিকে পাঠানোর অনেক প্রমাণ রয়েছে। তাহলে যদি মুতাওয়াতির হাদীছের জন্য যে সংখ্যক বর্ণনাকারী প্রয়োজন, সেই সংখ্যার কম সংখ্যক লোকের পক্ষ থেকে বর্ণিত কোন কিছু প্রহণ করা সঠিক না হয়; তাহলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম মাত্র একেক জন করে ছাহাবীকে এ সব ক্ষেত্রে পাঠিয়েছিলেন কেন? এদ্বারা স্পষ্ট হল যে, মুতাওয়াতির হাদীছের বর্ণনাকারীর সংখ্যার চেয়ে কম সংখ্যক এমন কি এক জনের বক্তব্যও গ্রহণযোগ্য বলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এর পক্ষ হতে অনুমোদিত ছিল। সুতরাং কারো বক্তব্য গ্রহণযোগ্য হওয়ার জন্য মুতাওয়াতিরের পর্যায়ে অসংখ্য আছহাব রাদি আল্লাহু আনহুম দ্বারা বর্ণিত হওয়া অত্যাবশ্যক নয়। সে জন্য আহাদ হাদীছকে প্রত্যাখ্যান করে শুধু মুতাওয়াতির হাদীছকে গ্রহণ করা একটা বিভ্রান্তি বই কিছু নয়। আসলে হাদীছের সানদ যদি অবিচ্ছিন্ন হয়, বর্ণনাকারী যদি আস্থাভাজন ও “আদল সম্পন্ন হয়, তাহলে হাদীছ বর্ণনাকারীর সংখ্যাধিক্য মূল বিষয় নয়। বর্ণনাকারীর নীতি নৈতিকতা, আমানাতদারী, সত্যবাদিতাই হচ্ছে হাদীছ গ্রহণযোগ্য হওয়া না হওয়ার মানদণ্ড । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সকল হাদীছুল আহাদ সন্দেহযুক্ত নয়। বিশুদ্ধ সনদে হাদীছ গ্রন্থসমূহে বর্ণিত হাদীছুল আহাদ একেবারেই সন্দেহমুক্ত। আবি শায়বাহ, আব্দুর রাযযাক প্রমুখ কর্তৃক সংকলিত হাদীছ গ্রন্থসমূহে যে সকল হাদীছুল আহাদকে তারা ছাহীহ সনদে সংকলন করেছেন, সেগুলো অবশ্যই অনুসরণযোগ্য। এইসব হাদীছ সম্পর্কে যুগে যুগে আলিমগণের মধ্যে গ্রহণযোগ্যতার ব্যাপারে ইজমা‘ অনুষ্ঠিত হয়েছে। কেউ এগুলোকে হাদীছুল আহাদ বলে অমান্য করার ইঙ্গিতও করেন নি। এ প্রসঙ্গে ইবন তায়মিয়্যাহ রাহিমাহু আল্লাহ বলেন-. 451 0 olin JY) kd 958 49 ০১5 ইন] uly) ৯! 4৪১০ ১ ৮ ৮) রি Mat & ৯ ০০৪ উল lll Li lig বে ০৩০৪ এ ১৬৮ ৭৯6 ফা "EN ১ ও ৮6৪ ০০৩৬ ০০০) ৮5০৮০৯13995 ০ হাদীছ নিয়ে বিভ্রান্তি € ৮৬ www.amarboi.org
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।