হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১৯ সময় বর্ণনাকারীকে প্রকাশ্যে নির্ভরযোগ্য মনে হলেও পরোক্ষভাবে তিনি মিথ্যুক ও মুনাফিকও হতে পারেন। এ অবস্থায় হাদীছ মুতাওয়াতির না হয়ে আহাদ হলে তার বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা সংগত কারণেই লোপ পায়। সে জন্য আহাদীছুল আহাদ অনুসরণ যোগ্য হতে পারে না। তাদের এ মতামতের পক্ষে তারা যে দলীল উপস্থাপন করে তা হচ্ছে- প্রসিদ্ধ ছাহাবী আবু মূসা আল-আশ'আরী রাদি আল্লহু “আনহু এর বর্ণিত “বাড়িতে প্রবেশের জন্য তিন তিনবার অনুমতি চেয়ে অনুমতি না পাওয়া গেলে ফিরে যাওয়া' এর হাদীছকে “উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহু ‘আনহু অমান্য করেছিলেন। এটি আহাদীছুল আহাদের অন্তর্ভুক্ত । আর আহাদীছুল আহাদ যদি অমান্য করা বৈধ না হত, তাহলে “উমারের মত ব্যক্তিত্ব তা অমান্য করতেন না। সুতরাং আহাদীছুল আহাদ অনুসরণ অপরিহার্য নয়। অপনোদন: আসলে এটি একটি বিভ্রান্তি । “উমার রাদিআল্পহু “আনহু এটিকে আহাদীছুল আহাদ মনে করে, এ হাদীছকে আমলে আনেন নি বা এটা মানতে অস্বীকার করেছেন, এটা ঠিক নয়। যে কোন কেউ যাতে নিজের প্রতি নিজে আস্থাশীল না হয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীছ বর্ণনা করার দুঃসাহস না দেখান, সেজন্য “উমার এ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। “উমার রাদিআল্লাহু আনহু কিন্তু ইরাকের গভর্নর সাদ ইবন আবী ওয়াক্কাছ রাদি আল্পহু “আনহুর বিরুদ্ধে একজন মাত্র লোকের অভিযোগকে আমলে এনে তদন্তের ব্যবস্থা করেছিলেন। একদিকে এ ঘটনা যেমন তিনি যে একজনের বক্তব্যকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করেছিলেন তার প্রমাণ, একই ভাবে সা'দের প্রতি তার আস্থা থাকার পরেও তিনি এ বিষয়ে আরো নিশ্চিত হওয়ার পদক্ষেপ গ্রহণ করেছিলেন তারও জাজ্জ্বল্য প্রমাণ বহন করে। সুতরাং কোন বিষয়ে নিশ্চিত হওয়াটাই ছিল তীর স্বভাবজাত কাজ। সুতরাং আবু মূসা রাদি আল্লাহু “আনহু একক ব্যক্তি হিসাবে একটি বিষয় উপস্থাপন করায় তিনি এ ঘটনাকে প্রত্যাখ্যান করেছেন বিষয়টি তেমন নয়। এ বিষয়ে তিনি নিশ্চিত হওয়ার জন্যই মূলত এ পদক্ষেপ গ্রহণ করেন। “উমার রাদি আল্লাহু “আনহু দুপ্ধের সম্পর্ক প্রমাণের জন্য মহিলাদের স্তন চুষার ক্ষেত্রে একজনের দেখাকেই দলীল হিসেবে গ্রহণ করেছেন বলে প্রমাণ রয়েছে। তাহলে তিনি আহাদকে গ্রহণ করেন নি, একথা সঠিক নয়। এছাড়াও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অনেক ক্ষেত্রে মাত্র এক একজন ছাহাবীকেই বিশেষ বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। বিভিন্ন রাজা বাদশাহদের নিকট একজন মাত্র বাহককে দিয়ে তার পত্র প্রেরণের ভুরিভুরি উদাহরণ রয়েছে। যেমন তিনি একমাত্র পাঠিয়েছিলেন। যদি একজনের বক্তব্য বা কাজ গ্রহণযোগ্য না হতো, তা হলে তিনি তাকে একা কিভাবে পাঠালেন? আবদুল্লাহ ইবন হুযাইফাহ রাদি আল্লাহু আনহুর সম্মুখে হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৮৫ www.amarboi.org

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।