হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ সুতরাং হাদীছ সংক্রান্ত বিষয়ে আছহাব রাদি আল্লাহু ‘আনহুম ভার্রিঈ, আইম্মা ও বরং সকল সময় হাদীছকে নিজেরাও অনুকরণ করতেন অন্যদেরকেও তা অনুকরণের উপদেশ দিতেন। এমনি আরো অসংখ্য প্রমাণ রয়েছে যে, ছাহাবী রাদিআল্লাহু আনহুম ও অন্যান্য আলিমগণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ পরিপালনে ছিলেন বদ্ধপরিকর ও আপোসহীন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর আছহাব রাদি আল্লাহু “আনহুম তার হাদীছ অনুসরণের ক্ষেত্রে অবহেলা করতেন এটা ডাহা মিথ্যাচার বই কিছু নয়। সুতরাং হাদীছ বিদ্বেষীদের দাবী, আছহাব রাদিআল্লাহু আনহুম হাদীছকে গুরুত্ব দিতেন না; এটা একেবারেই অসত্য । পঞ্চম বিভ্রান্তি : জাল হাদীছের ছড়াছড়ি: বিভ্রান্তি ৪ তাদের ভাষায়, জাল হাদীছের এত বেশি প্রচলন হয়েছে যে, আসল হাদীছ খুঁজে পাওয়াই দুঙ্ধর, সেজন্য ছাহীহ হাদীছের দুষ্প্রাপ্যতার কারণে হাদীছ অনুসরণ অসম্ভব হয়ে পড়েছে। অপনোদন £ তাদের এ দাবী মোটেও সঠিক নয়। হ্যা, বিপুল সংখ্যক জাল হাদীছ সৃষ্টি হয়েছে সন্দেহ নেই। তবে ইসলামের বিদগ্ধ মুহাদ্দিছিন রাহিমাহুমুল্লাহ বিজ্ঞানসম্মত ও সূক্ষ্ম মানদণ্ড নির্ধারণ পূর্বক তার আলোকে যাচাই বাছাই করে সকল ছাহীহ হাদীছকে জাল হাদীছ থেকে পৃথক করেছেন। তাদের সংকলিত এ ছাহীহ হাদীছসমূহের গ্রহ্রাজিও আমাদের মাঝে বিরাজমান । এমনকি দুর্বল সনদের হাদীছগুলোও চিহ্নিত হয়েছে, জাল হাদীছ দ্বারা যাতে কেউ বিভ্রান্ত না হয় সে জন্য জাল হাদীছ সমূহকে বিভিন্ন গ্রন্থে একত্রিতও করা হয়েছে। এর পরেও জাল হাদীছের বাহানা উ্থাপন করে আসল হাদীছকে বর্জন করা একেবারেই অযৌক্তিক। ষষ্ঠ বিস্রান্তি : হাদীছের বর্ণনা শব্দভিত্তিক না হয়ে অর্থভিত্তিক হওয়ার অনুমোদন বিভ্রান্তি ৪ কুরআনের ভাষা পরিবর্তন অবৈধ। পক্ষান্তরে হাদীছের বর্ণনা অর্থ ভিত্তিক (৩5 495) হলেও তা অনুমোদিত সেজন্য অনেক সময় হাদীছ বর্ণনাকারী সঠিক শব্দ প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় হাদীছের ভাবার্থ পরিবর্তন হয়ে ভুল অর্থ প্রকাশ হওয়ার যথেষ্ট আশংকা থাকে, এতে হাদীছের বিশুদ্ধতা প্রশ্নবিদ্ধ হওয়াই স্বাভাবিক। বিশুদ্ধতার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে হাদীছ অনুসরণের অপরিহার্যতা অযৌক্তিক । অপনোদন £ ইসলামের বিদগ্ধ মনীষীগণ হাদীছকে হুবহু শব্দ অপরিবর্তিত রেখে বর্ণনা করাকেই প্রাধান্য দিয়েছেন। তবে সীমিত পর্যায়ে শর্ত সাপেক্ষে বিশেষ বিশেষ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৮১ www.amarboi.org

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।