হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা হাদীছ হচ্ছে ইসলামের দ্বিতীয় প্রধান উৎস, যার উপর ভর করে দীড়িয়ে রয়েছে ইসলামী শারী'আতের গগনচুঘি, অট্টালিকা। হাদীছকে বাদ দিয়ে ইসলামের পরিপূর্ণ রূপ কল্পনাও করা যায় না। ইসলামের অস্তিত্বের সাথে ওৎ-প্রোতভাবে জড়িত এই হাদীছ সম্পর্কে আমাদের কিছু সংখ্যক লোকের স্বচ্ছ ধারণা নেই। সেই কারণেই তাদের মধ্যে হাদীছ কেন্দ্রিক কিছু বিভ্রান্তিও সৃষ্টি হয়েছে। হাদীছ সম্পর্কে স্বচ্ছ ধারণাদান ও এই সব বিভ্রান্তি অপনোদনই হচ্ছে এই লেখাটির প্রতিপাদ্য বিষয়। হাদীছ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে, আমাদের সমাজের অনেকেই হাদীছকে যথাযথ মূল্যায়ন করে এর শিক্ষাকে কাজে লাগাচ্ছেন না। অনেকের নিকট হাদীছ যেভাবে গুরুত্ব পাওয়ার প্রয়োজন, বিভিন্ন ক্ষেত্রে সেভাবে গুরুত্ব পাচ্ছে না। হাদীছের গুরুত্ব যে ঈমান আকীদাহর সাথে সম্পর্কিত, মুসলিম থাকা না থাকার সাথে সম্পর্কিত; এই শাশ্বত সত্যটি প্রতিষ্ঠা করাই হচ্ছে এই লেখার মূল উদ্দেশ্য। হাদীছকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে জাল, মিথ্যা ও দুর্বল হাদীছের ব্যাপারে যাতে আমরা সকলেই সতর্ক থাকি, সেই বিষয়টিও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে! পক্ষপাতদুষ্ট ও. সংকীর্ণ দৃষ্টিভঙ্গী বর্জন করে নিরপেক্ষ ও উদার মন নিয়ে হাদীছ অধ্যয়নের দিকে এখানে উদাত্ত আহবান জানানো হয়েছে। হাদীছকে যথাযোগ্য মূল্যায়নের ক্ষেত্রে যাতে কেউ বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে, সে বিষয়েও এখানে সতর্ক করে দেয়া হয়েছে। হাদীছ নিয়ে বিষোদগারকারীদের থেকে মুসলিম উম্মাহকে সাবধান থাকার পরামর্শও দেয়া হয়েছে এখানে যে সব ক্ষেত্রে হাদীছ নিয়ে বিভ্রান্তি রয়েছে, তার সবটুকুও আলোচনা সম্ভব না হলেও, প্রসঙ্গটি স্পষ্ট করার লক্ষ্যে উদাহরণস্বরূপ দু'একটি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে। চিন্তাশীল ও গবেষক পাঠকগণ এই লেখা থেকে আরো গবেষণা করার খোরাক পাবেন বলে আমাদের বিশ্বাস। লেখাটিকে তথ্য নির্ভর করা ও একে ক্রটিমুক্ত করার জন্য যারা সুচিন্তিত পরামর্শ দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, তাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। উল্লেখ্য যে, এখানে উল্লিখিত তথ্যসূত্র আল- মাকতাবাতুশ শামিলার তৃতীয় সংস্করণ হতে সংগৃহিত হয়েছে। লেখাটি ছাপানোর দায়িত্ব নেয়ায় বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃপক্ষকে অন্তরের অস্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। পাঠক সমাজকে এথেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন! ড. আ.ছ.ম. তরীকুল ইসলাম হাদীছ নিয়ে বিভ্রান্তি 4 ৮ www.amarboi.org

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।