গবেষণাপত্র-১১ বাস্তবায়নে তারা ছিলেন খুবই তৎপর । তারা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- এর হাদীছকে যে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করতেন, প্রমাণ হিসাবে কিছু উদাহরণ এখানে উপস্থাপন করা হল- ক. পালাক্রমে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহ “আলাইহি ওয়া সাল্লাম-এর সাহচর্য লাভের কর্মসূচী - গ্রহণ; নিজের অন্য দায়দায়িত্ব ও কর্মব্যস্ততার কারণে একজন ছাহাবী রাদি আল্লাহুর পক্ষে সকল সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সাহচর্য লাভ করা সম্ভবপর হত না। তার সমগ্র কর্মকাণ্ডই ছিল ছাহাবীদের জন্য অনুকরণীয় । যাতে নিজেদের অনুপস্থিতির কারণে তার কোন কাজকর্ম অগোচরে না থেকে যায়, সে জন্য ছাহাবীরা পালাক্রমে তার সাহচর্য গ্রহণ করতেন। কেউ না কেউ তার সাথে থাকার চেষ্টা করতেন। ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ “উমার ইবনুল খাত্তাব রাদি আল্লাহু “আনহুর সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- ৩ ৪৯১50 01 আজ ও Lah doy 9 os: এড ০২৪ ০৪ 05০5৮ de Bd se JIM ০০5৮৩ LS) এ Gly 0৭১ 0101) 5০১৪ SH or CH এ১ ০৪ এ ০1599 Ly ০৯০ ৩৪ . ৬৭১ 05০ “মদীনার একপ্রান্তে অবস্থিত বানু উমাইয়্যাহ ইবন যায়িদ গোত্রের আমার এক আনসার প্রতিবেশী ও আমি পালাক্রমে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট যাওয়া আসা করতাম। আমি একদিন যেতাম, তিনি অন্যদিন যেতেন । আমি গেলে সেই দিনের ওহী ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সকল কাজ সম্পর্কে তাকে অবহিত করতাম। আর তিনি গেলে একই ভাবে তিনি সেই দিনের ওহী ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর কাজ সম্পর্কে আমাকে অবহিত করতেন ।'১১ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর কার্যক্রম তথা হাদীছের কোন অংশ যাতে নিজেদের অগোচরে না থেকে যায়, সে বিষয়ে ছাহাবীগণ যে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন এ ঘটনা তারই সুস্পষ্ট প্রমাণ । এরপরেও তাদের এ দাবীর কোন ভিত্তি রয়েছে কি? খ. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর অনুকরণে জুতা বর্জন: ১১৫. ছাহীহ আল-বুখারী, ১খ. ৪৬ প;. হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৭৩ www.amarboi.org
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।