গবেষণাপত্র-১১ ইয়ামানের এক ব্যক্তি এটা লিখে দেয়ার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে অনুরোধ জানালেন। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তাকে তা লিখে দেয়ার নির্দেশ দিলেন। যেমন বর্ণিত হয়েছে- SLE এ UES 0155 le 4 4০১৮১ এও “রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বললেন, আবু শাহ এর জন্য এটি লিখে দাও |১১৪ হাদীছের সংখ্যাই বেশি। শুধু তাই নয় আবু সা'ঈদ আল-খুদরীর রাদি আল্লাহু ‘আনহু পূর্বোল্লেখিত যে হাদীছ দ্বারা হাদীছ লেখা নিষিদ্ধ হওয়ার প্রমাণ দেয়া হয়, তা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত হাদীছ নয় বলেও ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ উপস্থাপন করেছেন। সে দৃষ্টিতে এটি কোন অকাট্য দলীল নয়। সুতরাং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ কুরআনের মত গুরুত্বপূর্ণ নয় বলেই এটাকে তিনি লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন, এ অভিযোগ সত্য নয়। হাদীছ না লেখার কারণেই হাদীছে দুর্বল হাদীছ ও জাল হাদীছের অনুপ্রবেশের যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন, কেননা হাদীছ ব্যাপকভাবে লিপিবদ্ধ হওয়ার পূর্বে নয় বরং লিপিবদ্ধ হওয়ার যুগেই মূলত জাল হাদীছ রচনার দুঃখজনক ঘটনাটি সংঘটিত হয়েছে বলে প্রমাণিত। আর এটি মূলত ইসলামের শত্রদেরই ষড়যন্ত্রের ফসল। সুতরাং নির্ধারিত যুগে হাদীছ লিপিবদ্ধ হয়নি বলে, জাল হাদীছ ও 'দাঁ'য়ীফ হাদীছের বেশি ছড়াছড়ি দেখা দেয়, এ অভিযোগ ভিত্তিহীন। এ দ্বারা হাদীছকে কেন্দ্র করে কোন সন্দেহ সংশয়ের অবকাশ নেই। চতুর্থ বিভ্রান্তি: ছাহাবীদের হাদীছ বিমুখতা ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর অনুসরণে অবহেলা: বিভ্রান্তি ৪ তাদের ভাষায়, ইসলামে হাদীছ গুরুত্বহীন বলেই ছাহাবীগণ রাদি আল্লাহু আনহুম হাদীছ চর্চা থেকে বিরত ছিলেন। তারা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর অনুসরণকেও গুরুত্ব দিতেন না। সুতরাং হাদীছ গুরুত্বহীন। একে তেমন গুরুত্ব না দিলেও চলে। ভ্রান্তি অপনোদন £ এটি একটি ডাহা মিথ্যা কথা। বরং ছাহাবীগণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছকে মুখস্থ রাখা ও তা কার্যে পরিণত করাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতেন। তার যে কোন কাজ ও কথাকে নিজেদের জীবনে ১১৪. ছাহীহ আল বুখারী, ২খ. ৮৫৭ পৃ. হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৭২. www.amarboi.org
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।