হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ অস্বীকার করা কোন ক্রমেও যৌক্তিক হতে পারে না। এ ঘটনা কুরআনে উল্লেখ হয়নি। যেহেতু এ পক্ষ আল-কুরআন ব্যতীত অন্য কিছুকে মানে না, সে জন্য এ ঘটনাকে তাদের পক্ষের দলীল হিসাবে উপস্থাপন করার কোন অধিকারও তাদের নেই। পার্থিব বিষয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম অন্য ছাহাবী রাদি আল্লাহু “আনহুর পরামর্শ নিয়েছেন। নিজের মতের উপর দৃঢ় না থেকে, তাদের পরামর্শ বাস্তবায়ন করেছেন। এটি মূলত ইসলামী জীবন ব্যবস্থায় যে পরামর্শকে অপরিসীম গুরুত্ব দেয়া হয়েছে তারই প্রমাণ বহন করে । নিজেই নিজস্ব মতের চেয়ে অন্যের মতকে উত্তম মনে করে গ্রহণ করার অর্থ এ নয় যে, তিনি ভুলের মধ্যে থাকার কারণেই অন্যের মতকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং ইহলৌকিক বিষয়ের এ ঘটনাকে খালিছ ওহী অর্থাৎ হাদীছ অস্বীকার করার দলীল হিসাবে উপস্থাপন করা সঠিক নয়। গ. বদরের যুদ্ধবন্দিদের সাজা প্রদান $ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বদরের যুদ্ধবন্দিদের সাজা কি হবে, এ প্রসংগে ছাহাবীদের পরামর্শ আহবান করেন। “উমার রাদি আল্লাহু “আনহু এদেরকে হত্যা করার পরামর্শ দিলেন। আবু বাকর রাদি আল্লাহু “আনহু অর্থের বিনিময়ে তাদেরকে মুক্ত করার পক্ষে মত দিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম আবু বাকর রাদি আল্লাহু “আনহু এর মত গ্রহণ করেন। পরবর্তীতে উমার রাদি আল্লাহু “আনহু একস মতের পক্ষেই আল-কুরআন অবতীর্ণ হলো। তিনি সে ওহী অনুযায়ী তাদের সাজা বাস্তবায়ন করেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে মতকে গ্রহণ করেছিলেন আল- কুরআন তার বিপরীত অবতীর্ণ হওয়ায়১৮ প্রমাণিত হয় যে, তার মত সঠিক ছিল না। যেহেতু তার মত সঠিক না হওয়ার প্রমাণ পাওয়া গেল, সেহেতু তার হাদীছও সন্দেহমুক্ত নয়। সে কারণে তার হাদীছ আমল করা অপরিহার্য নয়। ভ্রান্তি অপনোদন: আসলে পূর্ববর্তী ঘটনাটি তো হাদীছ ছারাই প্রমাণিত। এটা হাদীছ অস্বীকারকারীদের পক্ষে দলীলই হতে পারে না। তারপরেও গভীরভাবে অনুধাবন করলে পরিষ্কার হয় যে, এটি হাদীছ অনুসরণকে যারা অপরিহার্য মনে করেন, তাদের পক্ষেরই দলীল ৷ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে দীনী বিষয়ে কোন কিছু ভুল করলে, আল্লাহ তাকে সাথে সাথে ওহীর মাধ্যমে সংশোধনের ব্যবস্থা করেন, এ ঘটনা তার জাজ্জবল্য প্রমাণ । সুতরাং কোন দীনী বিষয়ে ভুলের উপর তার প্রতিষ্ঠিত থাকার কোন সুযোগই ছিল না। এমন কি দীনের অপরিহার্য অংশ নয়, এমন কোন ক্ষেত্রেও তিনি ভুল সিদ্ধান্ত নিলে, তাও ওহীর দ্বারা সংশোধনের ব্যবস্থা করা হয়েছে এ ঘটনা তারই দলীল। অন্য ঘটনা হচ্ছে ১০৮. সূরাহ আল-আনফাল: ৬৭-৬৯ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৬৯ www.amarboi.org

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।