হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ প্রমাণ হতে পারে । কেননা এখানেও স্পষ্ট ঘোষণা হচ্ছে, তিনি ধারণা করে কিছু বললে তা অনুসরণীয় না হলেও, ওহীর উপর ভিত্তি করে কিছু বললে তা অবশ্যই অনুসরণীয় । তার হাদীছ যেহেতু কুরআনের দৃষ্টিতেই ওহী১*; সেহেতু তা অবশ্যই ভুল ভ্রান্তির উর্ধ্বে । আর ভুল ভ্রান্তির উর্ধ্বে হওয়ার কারণেই তার হাদীছ অবশ্যই অনুসরণীয় । ধারণার উপর ভিত্তি করে বিশেষ একটি বিষয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একটি সিদ্ধান্ত দিলেন। তার এ সিদ্ধান্ত ওহী ভিত্তিক ছিল না বলে স্পষ্ট ঘোষণা দেয়ার পরেও, এ ঘটনাকে দলীল হিসেবে গ্রহণ করে তার জীবনের হাজার হাজার ওহী ভিত্তিক হাদীছকে অস্বীকার করা কম্মিন কালেও গ্রহণযোগ্য হতে পারে না। এটি স্পক্টত একটি বিভ্রান্তি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামও ভুল করেন’ এটা প্রমাণের জন্য তারা একটি হাদীছের উপরই নির্ভর করেছেন, যে হাদীছকেই তারা অস্বীকার করেন, এটা একটা হাস্যকর ও স্ববিরোধিতা ছাড়া আর কিছুই নয়। এ দলীল দ্বারা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ অস্বীকার করা একেবারেই অযৌক্তিক । বরং হাদীছও একদিকে যেমন ওহী ভিত্তিক তারও প্রমাণ অপরদিকে হাদীছও ওহী হওয়ার কারণে তা অবশ্যই অনুকরণীয় এ হাদীছ তারও জাজ্বল্য প্রমাণ । | খ. বদর যুদ্ধে মুসলিম সৈন্যের স্থান নির্ধারণ £ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বদরের যুদ্ধে মুসলিম সৈন্য সমাবেশের জন্য একটি স্থান নির্ধারণ করেন। পরবর্তীতে জনৈক ছাহাবী রাদি আল্লাহু “আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এ স্থান কি আল্লাহর পক্ষ থেকেই নির্ধারণ করা হয়েছে, না এটি আপনার নিজস্ব মত? তিনি বললেন- এটি আমার নিজস্ব মত। তখন উক্ত ছাহাবী রাদি আল্লাহু “আনহু অন্য একটি স্থানকে যুদ্ধ কৌশলের জন্য আরো উত্তম বলে পরামর্শ দিলেন । রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তা গ্রহণ করলেন। সে অনুযায়ী তিনি ছাহাবীর পরামর্শ দেয়া স্থানেই সৈন্য সমাবেশ করেন। এ ঘটনা তাদের ভাষায়, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন তার প্রমাণ। সুতরাং তীর হাদীছও নির্ভুল হবে না এটাই স্বাভাবিক। ভ্রান্তি অপনোদন: এ ঘটনায় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করেই বললেন যে, এটি ওহী য়, এটি. আমার নিজস্ব মত। এ ছারা পরিষ্কার হয়ে গেল যে, এটা ছিল একটা পার্থিব বিষয়, যা ওহী সংশ্লিষ্ট নয়। সুতরাং এটি ওহী ছিল না। তার জীবনের পার্থিব বিষয়ের একটি বিচ্ছিন্ন ঘটনাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনের অসংখ্য হাদীছ যা ওহী, যা নির্ভুল বলে প্রমাণিত; তাকে ১০৭. সূরাহ আন-নাজম: ৪৩ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৬৮ www.amarboi.org

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।