গবেষণাপত্র-১১ অবতীর্ণ করা হয়েছে, সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য, যাতে তারা চিন্তা করে "১০৩ এ আয়াতে বলা হয়েছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর অন্যতম দায়িত্ই হচ্ছে, কুরআনের ব্যাখ্যাদান। এখানে উল্লেখিত আয়াত ছারা যদি একথা বুঝানো হয়ে থাকে যে, কুরআনে সবকিছু স্পষ্ট রয়েছে বলে এর কোন ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই, তা হলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আল-কুরআন বুঝানোর দায়িত্ব দেয়া হয়েছে, এ ধরণের আয়াতের কি প্রয়োজন ছিল? মনে রাখা উচিত যে, এ আয়াতটিও কুরআনের অংশ, যে তা অস্বীকার করবে, সে সরাসরি কুরআনের অংশকেই অস্বীকার করল। তাছাড়া কুরআনের স্পষ্ট বক্তব্য থাকলেও তা আরো স্পষ্ট করার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে দায়িত্ব দেয়ায় অসুবিধা কোথায়? যাই হোক কুরআনের বক্তব্য অনুযায়ী রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কুরআমের ব্যাখ্যাদানকারী । সুতরাং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- এর হাদীছ কুরআনের ব্যাধ্যা বিধায় কুরআনের এ আয়াতই তা মেনে চলার স্পষ্ট নির্দেশনা দান করে। সেই কারণে কুরআনের শুধু এ একটি আয়াতের দিকে তাকিয়ে কুরআনে সব কিছুর বর্ণনা আছে মনে করে, হাদীছ বর্জন করা স্পষ্ট বিভ্রান্তি ছাড়া কিছু নয়। দ্বিতীয় আয়াত সম্পর্কে ভ্রান্তি অপনোদন: আল্লাহর বাণী “আমি কিতাবে কোন কিছুই বাদ দেইনি।" এ দ্বারা আল-কুরআনে সবকিছু রয়েছে বিধায় হাদীছ নিষ্প্রয়োজন এ ধারণা অবান্তর । এখানে মূলত কিতাব বলতে লাওহি মাহফুজকে বুঝানো হয়েছে, কুরআনকে নয়। অর্থাৎ লাওহি মাহফুজে কোন কিছুই সন্নিবেশিত হতে বাদ নেই, এ আয়াতের বক্তব্য এটাই । সুতরাং এ আয়াত ছারা কুরআনে সবকিছুই আলোচিত হয়েছে বলে হাদীছ নিষ্প্রয়োজন, এ দাবী কোন ক্রমেও সঠিক নয়। উল্লেখ্য যে, এ আয়াতটি হিজরাতের পূর্বে মক্কাতেই অবতীর্ণ হওয়া সূরাহ আল-আন্নআমেরই অন্তর্ভুক্ত । ইসলামের অধিকাংশ বিধি বিধান তো হিজরাতের পরে মদীনাতে অবতীর্ণ হয়েছে । এখানে “কিতাব' অর্থ যদি আল-কুরআন মনে করা হয়, তাহলে এ দ্বারা মদীনায় অবতীর্ণ কুরআনের অংশ ব্যতীতই মক্কায় অবতীর্ণ কুরআনেই সব কিছু রয়েছে বলে প্রমাণিত হয়। তাহলে মদীনায় অবতীর্ণ হওয়া, কুরআনও তো তাদের দৃষ্টিতে হাদীছের মতই অপ্রয়োজনীয় বলে বিবেচিত হওয়া দরকার ছিল; আর যদি তা-ই হত তাহলে আল-কুরআনের একটি অংশ অপ্রয়োজনীয় বলে গণ্য হত, আর তা হতো একেবারেই অযৌক্তিক। সুতরাং সন্দেহাতীত ভাবেই প্রমাণিত যে, এখানে কিতাবে সবকিছুই রয়েছে বলে যে উল্লেখ হয়েছে, তা ছারা মূলত লাওহি মাহফুজকেই বুঝানো হয়েছে, কুরআনকে নয়। সেজন্য অধিকাংশ তাফসীরকারকই এখানে “কিতাব ১০৩. সূরাহ আল- নাহল : ৪৪ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৬৫ www.amarboi.org
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।