হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ 129
📝 Text 📖 PDF

গবেষণাপত্র-১১ তৎপরতা তেমন ব্যাপকতা লাভ না করলেও তাদের বেশ কিছু অনুসারী এ ভূখণ্ডে আজও সক্রিয় রয়েছে। তারা তাদের এ মতামতকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতা আজও চালিয়ে যাচ্ছে। কুরআনের খুব একনিষ্ঠ অনুসারী হিসেবে কাজেই নিয়োজিত রয়েছে। এরা ইসলামের শত্রুদের হাতের পুতুল । এরাও ইসলামের শত্রু, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর শত্রু, হাদীছ বিদ্বেবী। এখানে উল্লেখিত ব্যক্তিবর্গ ও তাদের অনুসারীরা খারিজী সম্প্রদায়ের মতই সমগ্র হাদীছকেই অস্বীকার করেছেন। বর্তমান যুগেও আমাদের দেশে কিছু লোকজন দেখা যায়, যারা হাদীছকে তেমন গুরুত্ব দেন না। তারা কিছু কিছু হাদীছকে বিভিন্ন কারণ দেখিয়ে অস্বীকার করার ধৃষ্টতাও দেখান। হাদীছকে নতুন ভাবে যাচাই বাছাই করার আহবান জানাতেও তারা দ্বিধা করেন না। আসলে সানদ ও মাতন গবেষণা করে হাদীছ যাচাই বাছাই করার সুযোগ এখনো সবার জন্য অবারিত রয়েছে । তাই বলে, বস্তুনিষ্ঠ ভাবে হাদীছ যাচাই বাছাই না করে বিভিন্ন অজুহাতে কিছু কিছু হাদীছ বর্জনের জন্য পুনর্বিবেচনার দাবী সত্যই রহস্য জনক। আসলে তাদের এ ভূমিকা ইসলামের জন্য সুখকর নয়। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস অতি গুরুত্বপূর্ণ এ হাদীছ নিয়ে টালবাহানা, ইসলামের দুশমনদের পাতানো ফাঁদে পা দেয়ার নামান্তর কি না, তাও গভীর ভাবে অনুধাবন করা জরুরী । ৪.১.৫ সকল হাদীছকে অস্বীকার করার বিভ্রান্তি ও তার অপনোদন এক শ্রেণীর লোক সম্পূর্ণ হাদীছকে অস্বীকার করেছেন। তারা কিছু বিভ্রান্তিমূলক প্রমাণাদিও উপস্থাপন করেছেন। তারা হাদীছের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করার অপচেষ্টা চালিয়েছেন। তাদের এ সব বিভ্রান্তি অপনোদন হওয়া খুবই জরুরী । এখানে তাদের সেই বিভ্রান্তিগুলোকে তুলে ধরে তা উন্মোচন করা হল- প্রথম বিভ্রান্তি : আল-কুরআনেই সবকিছু বিদ্যমান ঃ আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা ইরশাদ করেছেন: ০৪ FUG লে ৬৫ 47 “আমি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যাস্বরূ কিতাব তোমার উপর অবতীর্ণ করলাম ।'** সুতরাং তাদের ভাষায় স্পষ্টত ব্যাখ্যান্বূপ আল-কুরআন অবশিষ্ট থাকার পর, হাদীছ একেবারেই নিষ্প্রয়োজন। তিনি অন্যত্র আরো ইরশাদ করেছেন: ৯৭. সুরাহ আন-নাহল: ৮৯ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৬২ www.amarboi.org

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.