হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ তুলুই ইসলাম' নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা হাদীছ বিরোধী আন্দোলনে খুবই সোচ্চার ছিল। হাদীছ বিরোধী আন্দোলনের পূর্ববর্তী প্রবক্তারা ইসলামী জীবন ব্যবস্থার প্রয়োজনীয় সব কিছুই মহাগ্রন্থ আল-কুরআনে থাকার কারণে কুরআনকেই ইসলামের একমাত্র উৎস মনে করে হাদীছকে অস্বীকার করার দাবী করেন। পক্ষান্তরে গোলাম আহমাদ পারভেজ তদানিস্তন শাসক গোষ্ঠির আনুকূল্য লাভের জন্য, হাদীছ অস্বীকার করার সাথে সাথে কুরআনের মনগড়া ব্যাখ্যার মাধ্যমে প্রজাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য শাসক গোষ্ঠির একচ্ছত্র কর্তৃত্বের বৈধতা দানের ব্যবস্থা করেন। অর্থাৎ তিনি কুরআনের ব্যাখ্যা দেয়ার যোগ্যতা স্বয়ং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর নেই বলেই একদিকে হাদীছ অস্বীকার করতেন, অপর দিকে স্বয়ং নিজেই কুরআনের মনগড়া ব্যাখ্যা দিতেন, যা মূলত রাষ্ট্রের দায়িতৃশীলদেরকে খুশী করত। তাদের পক্ষ থেকে প্রজাদেরকে শায়েস্তা করাকে বৈধতা দিতেও তিনি কার্পণ্য করতেন না। যাই হোক, তিনি ও তার অনুসারীদের এ জঘন্য দর্শনের বিরুদ্ধে ইসলামের তদানিস্তন প্রসিদ্ধ আলিমগণ জোরালো ভূমিকা পালন করেন। আল্লামা মাওদৃদী রাহিমাহু আল্লাহ এর মত প্রথিতযশা মনীষীও এ বাতিল সম্প্রদায়ের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন গড়ে তোলেন। তিনি এ আন্দোলনের নেতৃত্ব দেন। বিশ্বের সেই সময়ের ইসলামী মনীষীগণ পারভেজের বিরুদ্ধে স্পষ্ট ফাতওয়া দেন। তারা ঘোষণা করেন যে, তিনি ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন, তিনি মূলত কাফির, তার অনুসারীও কাফির । ৪.১.৪.৫ আব্দুল খালিক মালওদাহ হাদীছ অস্বীকারকারীদের অন্যতম ব্যক্তিত্ব হচ্ছেন, আব্দুল খালিক মালওদাহ। তার কর্মকাণ্ড দ্বারা স্পষ্টই বুঝা যায় যে, তিনি গোলাম আহমাদ পারভেজ দ্বারা প্রভাবিত। তবে তিনি হাদীছ অস্বীকারকারীদের সাথে একাত্মতা ঘোষণা না করে 'তাহরীকে তা'মিরে ইনসানিয়াত' নামে নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন। তিনি পৃথক ভাবে এটি কেন করলেন, তার সঠিক কোন কারণ খুঁজে পাওয়া যায় না। তবে তিনি একজন ধনাঢ্য ব্যক্তি হওয়ায় অঢেল অর্থ খরচের বিনিময়ে নিজের পরিচিতি বিস্তৃতির জন্য একই উদ্দেশ্যে একটি ভিন্ন নামের সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন বলে মনে করা হয়। তার এ সংগঠন পূর্ববর্তী সংগঠনের মত তেমন ব্যাপকতা লাভ করতে সক্ষম হয়নি । যাই হোক, পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশে পবিত্র হাদীছ অস্বীকারকারীদের নেতৃত্বে অধিষ্ঠিত কিছু ইসলাম বিরোধীদের কর্মততপরতার একটি সংক্ষিপ্ত চিত্র এখানে উপস্থাপন করা হল। উল্লেখ্য যে, হাদীছ ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বিদ্বেষী এ সব ইসলামের শক্রদের বিরুদ্ধে পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশের তদানিস্তন ইসলামের বড় বড় পণ্ডিতদের বলিষ্ঠ ভূমিকা পালনের কারণে তাদের এ হাদীছ বিরোধী আন্দোলন ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়। দুঃখের বিষয় হল, তাদের এ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৬১ www.amarboi.org

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।