হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ জঘন্য প্রবণতা শুরু হয়, তিনি তারই মূল উদ্যোক্তা ছিলেন। কুরআনের প্রতি অতিশয় আস্থা ও শ্রদ্ধা প্রদর্শনের হুদ্মাবরণে তার এ হাদীছ বিদ্বেষী অবস্থান, এ ভূথন্ডের মুসলিম উম্মাহকে যে দ্বিধা বিভক্ত হওয়ার পথ তৈরি করে দিয়েছিল, তা থেকে ইংরেজরাই মূলত লাভবান হয়েছে। ৪.১.৪.২ “আবদুল্লাহ জিকরালবী পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশে হাদীছ বর্জন আন্দোলনের অন্যতম অগ্রদূত হচ্ছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জিকরালাহ শহরে জন্ুখ্হণকারী ‘আবদুল্লাহ ইবন আব্দুল্লাহ জিকরালবী । ইংরেজ ষড়যন্ত্রে বিভ্রান্ত এ ব্যক্তি মূলত হাদীছ অস্বীকার করার বিষয়ে স্যার সাইয়িদ আহমাদ দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি সমগ্র হাদীছকে অস্বীকার করতেন । তার প্রতিষ্ঠিত 'আহলুয যিকর ওয়াল-কুরআন' নামে একটি পথভ্রষ্ট সংগঠনের ছত্রছায়ায় তিনি ও তার সহযোগীরা জোরালোভাবে হাদীছ বিরোধী আন্দোলন পরিচালনা করতেন। তার এ আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে সেই সময় ইসলামের প্রসিদ্ধ আলিমগণ কঠোর ভূমিকায় অবন্ভীর্ণ হন। তারা “ইশা আতে সুন্নাত, নামে একটি নিয়মিত পত্রিকার মাধ্যমে আবদুল্লাহ জিকরালবীর বিভ্রান্তিমসূহকে মুসলিম উম্মাহর নিকট তুলে ধরেন। তারা তাকে কাফির বলে ফাতওয়া দেন। এ পথভ্রষ্ট ইংরেজদের হাতের ক্রীড়নক হয়ে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছের বিরুদ্ধে লড়তে লড়তেই মৃত্যুবরণ করেন। হাদীছকে গ্রহণ করার ক্ষেত্রে তিনি মুসলিম উম্মাহর মধ্যে যে সন্দেহ ও সংশয়ের বীজ বপন করেন, তা ইসলামের বিরুদ্ধে ইসলামের দুশমনদের শক্ত আঘাত হানার পথকেই উন্মুক্ত করেছে। ৪.১.৪.৩ খাজা আহমাদ উদ্দীন অমৃতসরী খাজা আহমাদ উদ্দীন ইবন খাজা মিয়া মুহাম্মাদ ইবন মুহাম্মাদ ইবরাহীম ছিলেন ভারতের অমৃতসরে জন্মগ্রহণকারী । তিনি পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশের হাদীছ অস্বীকারকারী পূর্ববর্তী দুই নেতা স্যার সাইয়িদ আহমাদ ও আবদুল্লাহ জিকরালবীর চিন্তা চেতনা দ্বারা খুবই প্রভাবিত ছিলেন। তিনি আব্দুল্লাহর সাথে প্রায়ই সাক্ষাত করতেন। উম্মাতে মুসলিমাহ নামক একটি দল গঠন করে তিনি তার এ হাদীছ বিরোধী তৎপরতা জোরদারের ব্যবস্থা করেন। ৪.১.৪.৪ গোলাম আহমাদ পারভেজ গোলাম আহমাদ পারভেজ ইবনে ফাদলে দীন ইবন রাহীম বাধশ ভারতের *পাজ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হাদীছ অস্বীকারকারী হিসাবে এমন বলিষ্ঠ ভূমিকা রাখেন যে, হাদীছ বিরোধীগণই তার দিকে সম্বোধিত হয়ে 'পারভেজিয়ীন' নামে পরিচিতি লাভ .করেন। 'তুলুই ইসলাম' নামে তিনি একটি নিয়মিত পত্রিকা প্রকাশ করে তার মাধ্যমে ' হাদীছ বিরোধী এ চিন্তা চেতনার সম্প্রসারণ ঘটানোর প্রচেষ্টা চালান। পরবর্তীতে ‘নাদী হাদীছ নিয়ে বিভ্রান্তি &% ৬০ www.amarboi.org

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।