গবেষণাপত্র-১১ করেন। অসাধারণ প্রতিভার অধিকারী, তিনি ছিলেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন ইংরেজদের বড় দালাল, তাদের স্বার্থ সংরক্ষনে খুবই তৎপর । ইসলাম, কুরআন, সুন্নাহ ও ইসলামী “আকীদাহ বিশ্বাসের বিরুদ্ধে তাকে ইংরেজরা এমনভাবে ব্যবহার করে যে, তিনি ইসলামের ছদ্মাবরণে ইসলামের মারাত্মক ক্ষতি সাধন করেছেন। তিনি কুরআনের অপব্যাখ্যা করেছেন। জিন, ফেরেস্তা, শয়তানের মত অদৃশ্য বিষয়কে তিনি অস্বীকার করতেন। তার দৃষ্টিতে, আল্লাহ শুধু কুরআনের অর্থকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর উপর অবতীর্ণ করেছেন, ভাষাকে নয়। সেই অর্থকে মুহাম্মাদ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম নিজের ভাষায় রূপদান করেছেন। সুতরাং কুরআনের ভাষা আল্লাহর ভাষা নয় । হাদীছের ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য হচেছ, হাদীছ দীর্ঘদিন লিপিবদ্ধ না হওয়ায় সেখানে অনেক কিছু সংযোজন বিয়োজন, পরিবর্তন, পরিবর্ধন সংঘটিত হয়েছে। এমনকি অনেকেই জাল হাদীছ রচনা করার কারণে, হাদীছ সন্দেহ ও সংশয় মুক্ত নয়। সে জন্য নির্ভেজাল কুরআনই ইসলামী জীবন বিধানের একমাত্র উৎস। কোন ক্রমে ইসলামের গ্রহণযোগ্য উৎস হওয়ার যোগ্যতা হাদীছের নেই। পবিত্র হাদীছের প্রতি মুসলিম উম্মাহর মধ্যে সন্দেহ, সংশয় ও বিভাজন সৃষ্টির লক্ষ্যে তিনি হাদীছ গ্রহণের এমন কিছু মাপকাঠি নির্ধারণ করেন, যার মানদণ্ডে কোন হাদীছই যাতে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ লাভ না করে। হাদীছকে প্রত্যাখ্যান করার পাকা পোক্ত ব্যবস্থা করতে তিনি নিরলস চেষ্টা চালিয়েছেন । বুদ্ধিবৃত্তির ছত্রছায়ায় অত্যন্ত সতর্কতার সাথে তিনি হাদীছের বিরুদ্ধে এ জঘন্য ষড়যন্ত্র বাস্তবায়ন করতে সচেষ্ট হয়েছিলেন। তার দৃষ্টিতে হাদীছ গ্রহণযোগ্য হওয়ার তিনটি শর্ত হচ্ছে- ১. হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর ভাষায়ই বর্ণিত হতে হবে এবং তা সন্দেহাতীত ভাবে বিশুদ্ধ প্রমাণিত হতে হবে। ২. বর্ণনাকারীর ভাষায় হাদীছের অর্থ বর্ণিত হলে, তা গ্রহণযোগ্য হবে না। ৩. কোন হাদীছের ব্যাখ্যায় ইসলামের বিদগ্ধ পগ্তিতগণের মধ্যে দ্বিমত সৃষ্টি হলে, সে হাদীছও গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আসলে এ তিনটি শর্ত পর্যালোচনা করলে দেখা যাবে, ছিহাহ সিত্তাহ এমনকি ছাহীহ আল-বুখারী ও ছাহীহ মুসলিম শরীফের মত হাদীছ গ্রন্থের একটি হাদীছও গ্রহণযোগ্য বলে বিবেচিত হওয়ার সুযোগ থাকে না। উল্লেখ্য যে, কোন মুতাওয়াতির হালীছও তার এ শর্ত পরিপূর্ণ করে গ্রহণযোগ্য হাদীছ হওয়ার যোগ্যতা লাভ করে না । সুতরাং তার এ শর্তাবলীতে উত্তীর্ণ হাদীছ গ্রহণযোগ্য বিবেচনার অর্থই হচ্ছে, এ মানদণ্ডের কোন হাদীছ যেহেতু নেই, সেহেতু কোন একটি হাদীছও অনুসরণ যোগ্য নয়। অন্য কথায়, তার এ দর্শনই হচ্ছে, সমগ্র হাদীছকে অস্বীকার করারই বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র। তিনি মূলত সমগ্র হাদীছ অস্বীকারকারী। পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশে হাদীছ অস্বীকার করার, যে, হাদীছ নিয়ে বিশ্রান্তি এ ৫৯ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।