গবেষণাপত্র-১১ ১৯৯৫ সালে যখন তিনি অধ্যাপক হওয়ার জন্য তার গবেষণাকর্ম নির্ধারিত পর্যদে পাঠান, তখন তাকে অধ্যাপক পদ দেয়া হয় ঠিকই; তবে কয়েক সপ্তাহের মধ্যে তাকে কাফির বলে আখ্যায়িত করে, তাকে দেশ থেকে বহিস্কৃত করা হয়। মূলত: তার এই গবেষণাকর্ম ছিলো ইসলামের মূল দর্শনের সাথে সাংঘর্ষিক। মিশরের খ্যাতনামা বিদ্বান যেমন আব্দুছ ছাবুর শাহীন, ড. মুহম্মদ বুলতাজী, ড. আহমাদ হায়কাল, ড. ইসমাঈল সালিম প্রমুখ ব্যক্তিত্বও তার বিরুদ্ধে বিভিন্ন লেখা লেখেন। মূলত: আবূ যায়িদের অধিকাংশ লেখনীতে ইসলামের চিন্তা চেতনাকে আক্রমণ করা হয়েছে। বিশেষ করে তিনি আল-কুরআনকে সমালোচনার ক্ষেত্রে ইসলামী বিদ্বেষী পাশ্চাত্য মনীষীদের দ্বারা ইসলাম বিরোধী প্রতিষ্ঠান তাকে বিভিন্ন পদকে সম্মানিত করেছে। তিনি মূলত: কুরআনের মতই হাদীছকেও অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছেন। ৪.১.৪ পাক-ভারত-বাংলাদেশ উপ-মহাদেশে হাদীছ বিরোধী- আন্দোলন ও এর প্রবক্তাগণ হাদীছ অস্বীকার করার এ প্রবণতার বিরুদ্ধে ইসলামের বিদগ্ধ মনীধীগণের শক্ত অবস্থানের কারণে সমগ্র বিশ্বে ইসলাম বিদ্বেষীদের প্রপাগান্ডা অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। একপর্যায়ে পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশ ইংরেজদের উপনিবেশিক শাসনে চলে যায়। এদেশে ইংরেজরা তাদের এ শাসন ব্যবস্থা স্থায়ী করার জন্য মুসলিমদের বিরুদ্ধে অসংখ্য জঘন্য ষড়যন্ত্রের আশ্রয় নেয় । ইসলামের মূল উৎস সম্পর্কে তাদের মনে সন্দেহ সংশয় সৃষ্টি ছিল সেগুলোর অন্যতম । এ বিষয়ে তারা সুনিপুণ কর্মসূচী গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় তথাকথিত একশ্রেণীর মুসলিমকে তারা সুযোগ তারা সৃষ্টি করতে সমর্থ হয়। তারা একশ্রেণীর স্বার্থান্বেষী মহলকে ছলে-বলে- কলে-কৌশলে হাদীছ বিরোধী আন্দোলনে সক্রিয় করে তোলে। তাদের মূল দর্শন ছিল, ইসলামের জন্য মহাগ্রন্থ আল-কুরআনের মত শাশ্বত উৎসই যথেষ্ট । এর জন্য হাদীছ মূল্যহীন, হাদীছের কোন প্রয়োজন নেই। তারা বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করে যাতে মুসলিমদের মনে হাদীছের প্রতি সন্দেহ সংশয় সৃষ্টি হয়, তার অব্যাহত ষড়যন্ত্র চালাতে থাকে। পাক-ভারত-বাংলাদেশ উপমহাদেশের অনেকেই ইংরেজদের ফাদে পা দিয়ে হাদীছের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের জঘন্য কর্মকান্ডসহ এ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এখানে উপস্থাপন করা হল। 8.১.৪.১ “স্যার সাইয়িদ আহমাদ (মৃত্যু ২৭, মার্চ, ১৮৯৮ খৃঃ) পাশ্চাত্যের আদর্শে অনুপ্রাণিত স্যার সাইয়িদ আহমাদ খান ইবন আহমাদ মির আল- মুত্তাকী ইবন 'ইমাদুদ্দীন আল-হুসায়নী ১৮১৭ সালের অক্টোবর মাসে দিল্লীতে জন্মগ্রহণ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৫৮ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।