হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ ৪.১.৩.৬ মুহাম্মাদ আবু ইয়াধীদ আল দামানহুরী তার দৃষ্টিতে হাদীছ হচ্ছে মুসলিমদের জন্য এবং ইসলামের জন্য একটি মুছিবত। তিনি এ বিপদ থেকে মুক্তির জন্য হাদীছগুলো পুড়িয়ে ফেলাই উত্তম বলে ঘোষণা দিয়েছেন। মানুষদেরকে হাদীছের অনিষ্টতা থেকে বাচানোর জন্য তিনি প্রথমে আল বুখারী, তারপর মুসলিম তারপর পর্যায়ক্রমে অন্যান্য হাদীছ পুড়িয়ে ফেলার পরামর্শ দেন ।৯ এ বক্তব্য আবূ ইয়াধীদ আল দামানহুরীর ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ মাত্র । হাদীছ আসলে এ উম্মাহর জন্য এক বিশাল নিয়ামাত। হাদীছের অনুপস্থিতিতে এ উম্মাহ এক সেকেন্ডের জন্যও অগ্রসর হওয়ার সুযোগ নেই। যারা এটাকে ইসলামের জন্য মুছিবত বলে পুড়িয়ে ধ্বংস করার পরামর্শ দেন তারা এ উম্মাহর শত্রু । উম্মাহকে বিপাকে ফেলে শক্রদেরকে খুশী করাই তাদের উদ্দেশ্য । 8.১.৩.৭ ড. আহমাদ সুবহী মানসূর : (জন্ম ১৯৪৯) তিনি ১৯৪৯ সালের ১লা মার্চ মিশরে জন্মগ্রহণ করেন। তিনি আল-আযহার বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি আল-আযহারে প্রথমত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। হাদীছ অস্বীকার করার দায়ে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। ১৯৭৭ সাল হতে তিনি আল-কুরআনই ইসলামের একমাত্র উৎস; এই বিশ্বাসে উদ্বুদ্ধ হন। সেই সময় হতেই তিনি হাদীছ বিরোধী তৎপরতার সাথে জাড়িত। বহুদিন ধরে বিভিন্নভাবে প্রবন্ধ, পুস্তক, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে এই জঘন্য চিন্তা চেতনা সম্প্রসারণের কাজে তিনি লিপ্ত রয়েছেন। তিনি কিছুদিন যাবৎ মিশরের ইবন খালদুন সেন্টারে কর্মরত ছিলেন। সরকার উক্ত সেন্টার বিলুপ্ত করার পর, তিনি বহিস্কৃত হয়ে আমেরিকাতে পাড়ি জমান। ২০০৪ সাল থেকে তিনি ইন্টারনেটে তার এই হাদীছ বিরোধী লেখনি চালিয়ে যাচ্ছেন । তিনি যে হাদীছকে অস্বীকার করেছেন, তার আল-মুসলিমূল আহী গ্রহটি হচ্ছে এর প্রামাণ্য দলিল। | 8.১.৩.৮ নাছর হামিদ আবু যায়িদ: (জন্ম ১৯৪৩) ১৯৪৩ সালের ১০ই জুলাই তিনি মিশরের এক সাধারণ পরিবারে জন্মখহণ করেন। ১৯৭৯ সালে তিনি কায়রো বিশ্ববিদ্যালয় হতে পিএইচ.ডি ডিগ্রী লাভ করেন। তিনি মূলত: একজন ভাষা বিজ্ঞানী ৷ প্রথমে কায়রো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন ভাষাতত্ব্বেরও শিক্ষকতা করেন। বর্তমানে তিনি হল্যান্ডের লিডেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের গবেষণামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্ন পুরক্কারেও পুরস্কৃত হয়েছেন। ৯৬. আল ফাতহ ম্যাগাজিন, ২খ. ৫০৪ পৃ. হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৫৭ www.amarboi.org

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।