গবেষণাপত্র-১১ সন্দেহমুক্ত হাদীছ একেবারেই পৃথক করা সম্ভব হয়েছে। সুতরাং হাদীছ সন্দেহযুক্ত সন্দেহে সকল হাদীছ বর্জন করা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। 8.১.৩.৪ কবি আহমাদ যাকী আবূ শাদী (মৃত্যু: ১৯৫৫) মিশরীয় এ কৰি তার “ছাওরাতুল ইসলাম’ শীর্ষক গ্রন্থে হাদীছ সম্পর্কে খুবই আপত্তিকর কিছু কথা-বার্তা উত্থাপন করেন। মিথ্যার ছড়াছড়িতে পরিপূর্ণ এ বইটি । এ বইতে তিনি হাদীছ ও হাদীছ সংকলকদের কঠোর ভাষায় বিদ্রুপ করেছেন। যেমন তার ভাষায়- ক. সুনানু ইবনু মাজাহ, আল-বুখারী এবং সমগ্র হাদীছের গ্রন্থসমূহ এমন সব হাদীছ ও সংবাদে পরিপূর্ণ, যা কোন বিবেক ছাহীহ বলে গ্রহণ করতে পারে না | এর অধিকাংশই ইসলাম, মুসলিম ও নবীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপে পরিপূর্ণ, যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ বলে আমরা কখনোই গ্রহণ করতে পারি না।”৯১ খ. আবু হুরাইরা, আনাস ইবন মালিক ও আব্দুল্লাহ ইবন “আব্বাস-রাদিস্তাল্লাহু আনহুম- প্রত্যেকেই হাদীছ জাল করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর নামে চালিয়ে দিয়েছেন। তারা পাশ্চাত্যের ইসরাঈলিয়াত দ্বারা প্রভাবিত ।৯ আসলে আবূ শাদীর এ কথাগুলো ডাহা মিথ্যা কথা । এ সব প্রখ্যাত ছাহাবী রাদি আল্লাহু আনহুম জাল হাদীছ রচনা করেছেন, তারা ইসলাম, মুসলিম ও নবীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন এর কি কোন প্রমাণ রয়েছে? এ সব অভিযোগ অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট। তাদের ব্যাপারে এ অযৌক্তিক বিষোদগার শুধু ইসলামের দুশমনদের পক্ষ থেকেই সম্ভব, যার উত্তর দেয়ারও প্রয়োজন আছে বলে মনে হয় না। | 8.১.৩.৫ আহমাদ আমীন (মৃত্যু : ১৯৫৪) তিনিও হাদীছ অস্বীকারকারী ছিলেন। তার মতে, হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর যুগেই জাল হওয়া শুরু হয়। তা না হলে, জাল হাদীছ রচনাকারীকে রাসূলুল্লাহ জাহান্নামের অধিবাসী হওয়ার কথা উল্লেখ করতেন না 1৯ ছাহাবীগণই বেশি বেশি হাদীছ জানতেন। তাদের মারা যাওয়ার কারণে হাদীছের সংখ্যা দিন দিন কম হওয়ার কথা ছিল; তা না হয়ে খুলাফায়ে রাশিদূনের আমলের চেয়ে উমাইয়া যুগে হাদীছ বেশি দেখা গেছে। একই ভাবে উমাইয়া যুগের চেয়ে আব্বাসীয়াহ যুগে হাদীছের সংখ্যা আরো বেড়ে গেছে।** আমরা ইতোপূর্বে উল্লেখ করেছি যে, মুহাদ্দিছদের নিরলস প্রচেষ্টা ও যুক্তিযুক্ত যথার্থ পদ্ধতি অবলম্বনের কারণে এখন সন্দেহমুক্ত হাদীছ একেবারেই পৃথক ৯১. ছাওরাতুল ইসলাম, বায়রূত, তা.বি, ২৫ পৃঃ ৯২. প্রাগুক্ত পৃ: ৬৩ ৯৩. ফাজরুল ইসলাম, কায়রো, ১৯৯২, ২৫৮ পৃঃ ৯৪. দুহাল ইসলাম, মিশর, ১৯৬৪, ২খ. ১৩০ পৃ. হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৫৫ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।