গবেষণাপত্র-১১ সুতরাং যুক্তিতর্ক, বাস্তবতা, এতিহাসিক দৃষ্টিভংগি সকল দিক থেকেই আবু রায়য়্যাহর অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি মূলত ইসলাম বিদ্বেধীদের হাতের ত্রীড়নক হয়েই ইসলামের দ্বিতীয় উৎস হাদীছের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ইসলাম বিদ্বেবীদের হাতে নিজের মস্তিষ্ক বিক্রয় করার কারণে তিনি এ সব আজেবাজে ভিত্তিহীন কথাবার্তা উপস্থাপন করতে পেরেছেন। তার এ ভ্রান্ত মতবাদ সম্পর্কে সকলের সচেতন থাকা উচিত। ৪.১.৩.২ আত-তাবীব মুহাম্মাদ তাওফীক [মৃত্যু ১৩৩৮ হি:) তিনি পেশাগত দিক থেকে একজন ডাক্তার ছিলেন। তিনিও হাদীছকে অস্বীকার করতেন। এ প্রসঙ্গে মিশরের “আল-মানার' পত্রিকায় “আল-ইসলাম হুওয়াল কুরআনুল কারীম ওয়াহদাহ” শিরোনামে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে তিনি হাদীছের বিরুদ্ধে শক্ত ভাষায় বিষোদগার করেন। তার লেখার সংক্ষিপ্ত সার হট্ছে- ক. হাদীছ সন্দেহাতীত নয়। বরং সন্দেহযুক্ত। আর সন্দেহযুক্ত কোন কিছু আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় । সুতরাং হাদীছও গ্রহণযোগ্য নয় ।৮৮ খ. হাদীছে মিথ্যা ও জাল অনুপ্রবেশ করেছে। মিথ্যা ও জাল কোন কিছু ইসলামের উৎস হতে পারেনা । গবেষকদের মতে জাল হাদীছের সংখ্যা, বিশুদ্ধ হাদীছের চেয়ে বেশি। এটা কি বিবেকসম্মত যে, আল্লাহ বিশ্ব নিখিলের জীবন বিধানকে এ কিছুর উপর ভিত্তি দান করলেন যার সত্য মিথ্যা নিরূপণ করা অসম্ভব ।** আসলে তার এ দাবী অযৌক্তিক বিশুদ্ধ হাদীছ যে সন্দেহাতীতভাবেই বিশুদ্ধ তা আমরা ইতোপূর্বে আলোচনা করেছি। বিজ্ঞানসম্মতভাবে বিদগ্ধ মুহাদ্দিছগণ জাল হাদীছ থেকে বিশুদ্ধ হাদীছতে স্পষ্টাকারে বেছে পৃথক করেছেন, আমাদের নিকট বিশুদ্ধ হাদীছে ্রস্থাবলীই তার জাজ্জবল্য প্রমাণ। এর পরেও তার এ অসার বক্তব্যের কোন মূল্য রয়েছে কি? ৪.১.৩.৩ ডক্টর ইসমাঈল আদহাম (মৃত্যু: ১৯৫০) তুরস্কের বংশোভ্ুত এ লেখক মক্কষো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। উল্লেখ করেন। তার ভাষায়- ছাহীহ গ্রন্থসমূহে যে সমস্ত হাদীছ একত্রিত হয়েছে তার ভিত্তি সুদৃঢ় নয়। বরং এগুলো সন্দেহ ও সংশয়পূর্ণ ৷"? উল্লেখ্য যে, মুহাদ্দিছদের নিরলস প্রচেষ্টা, যুক্তিযুক্ত ও যথার্থ পদ্ধতি এবং বিজ্ঞানসম্মত পন্থা অবলম্বনের কারণে এখন ৮৮. আল মানার, ৯ম খন্ড, ৯-১০ পৃষ্ঠা ৮৯. আল-মানার, ৯ম খন্ড, ৫১৬ পু. ৯০. আস-সিবা-ঈ ড., আস-সুন্নাত্ ওয়া মাকানাতুহা ফিত তাশরীঈল ইসলামী, বায়ব্রত,১৯৭৬, ২৭৩ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৫৪ www.amarboi.org
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।