হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১৯ আবু রায়য়্যাহর দাবী, হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর ভাষায় বর্ণিত হলে সেখানে অলঙ্কার পরিলক্ষিত হত, যা বর্তমানে নেই; এ দাবী সত্য নয়। বরং অলঙ্কারপূর্ণ এ সব হাদীছ এ কথারই প্রমাণ বহন করে যে, অধিকাংশ হাদীছই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর ভাষায়ই বর্ণিত হয়েছে। তার ভাষায়, হাদীছ বর্ণনাকারীরা যেভাবে হাদীছ বর্ণনা করেছেন, তাতে সন্দেহমুক্ত হয়ে প্রশান্ত চিত্তে হাদীছ গ্রহণ করা যায় না; এটি একটি অবান্তর দাবী মাত্র । ইসলামের বিদগ্ধ মুহাদ্দিছ রাহিমাহুল্লাহ সুক্ষ্ম মানদণ্ড নির্ধারণ পূর্বক তার আলোকে যাচাই বাছাই করে সকল ছাহীহ হাদীছকে জাল হাদীছ থেকে পৃথক করেছেন। তাদের সংকলিত এ ছাহীহ হাদীছ সমূহের গ্রন্থ্রাজিও আমাদের মাঝে বিরাজমান। এমনকি দুর্বল সনদের হাদীছুগুলোও চিহ্নিত হয়েছে, জাল হাদীছ দ্বারা যাতে কেউ বিভ্রান্ত না হয়, সে জন্য জাল হাদীছসমূহকে বিভিন্ন গ্রন্থে একত্রিতও করা হয়েছে। এর পরেও হাদীছ বর্ণনাকারীরা যে ভাবে হাদীছ বর্ণনা করেছেন, তাতে সন্দেহমুক্ত হওয়া যায় না, এ অজুহাতে বিশুদ্ধ হাদীছকেও বর্জন করা, একেবারেই অযৌক্তিক নয় কি? হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে লেখা না হণ্ডয়ার কারণে মুসলিম উম্মাহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, মাহমুদ আবু রায়য়্যার এ দাবীটিও অসার । অনেক হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে যে লেখা হয়েছে ইতোপূর্বে আমরা তার স্পষ্ট প্রমাণ উপস্থাপন করেছি। আর হাদীছ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর যুগে লেখা না হওয়ার কারণে মুসলিম উম্মাহ বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, এ কথার এঁতিহাসিক কোন ভিত্তি নেই। বরং সর্বজন বিদিত সত্য কথা হচ্ছে, হাদীছ বিরোধী পক্ষই এ উম্মাহকে শতধা বিভক্ত করে ছেড়েছে । বিশুদ্ধ হাদীছের চেয়ে “আকল ও বিবেক বুদ্ধিকে বেশি বেশি প্রাধান্য দেয়ায় তারাই এ উম্মাহকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে। সুতরাং তার এ দাবী অলীক। প্রণয়য়ের সুযোগ নিয়েছে এবং ছাহাবী রাদিআল্লাহু আনহুম প্রতারিত হয়েছেন, এটিও একটি অবান্তর দাবী। এঁতিহাসিকভাবেই স্বীকৃত যে, ‘উমার ইবনুল খাত্তাব, “আমর ইবন 'আউফ প্রমুখ ছাহাবী রাদিআল্লাহু আনহুম সহ এরূপ অগণিত ছাহাবী বিজ্ঞ, প্রাজ্ঞ, দূরদর্শী ছিলেন। এদের বিচক্ষণ কর্ম তৎপরতা ও দায়িত্বোধের কারণেই অল্প দিনের ব্যবধানে সমগ্র পৃথিবীর অর্ধেক অংশ মুসলিমদের অধীনতা স্বীকার করেছিল, এটা সর্বজন বিদিত ইতিহাস হওয়ার পরেও ছাহাবীদের নির্বৃদ্ধিতাকে কাজে লাগিয়ে ইয়াহুদীরা হাদীছ জাল করার সুযোগ লাভে সক্ষম হয়েছিল এ অভিযোগ কোনভাবেই মেনে নেয়া যায় না। বরং আল-কুরআন দ্বারাই প্রমাণিত যে, কাফিরদের ব্যাপারে শক্ত অবস্থান অবলম্বন ও সচেতন থাকাই ছিল ছাহাবী রাদি আল্লাহু আনহুমের অন্যতম বৈশিষ্ট্য । হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৫৩ www.amarboi.org

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।