হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ 8.১.৩ আধুনিক কালে হাদীছ অস্বীকারের ষড়যন্ত্র ও তার প্রবক্তাগণ বৃস্ট উনবিংশ শতাব্দিতে হাদীছ অস্বীকার করার একটি চক্র গড়ে উঠে। এদের সাথে জড়িতরা কেউ মূলত ইসলামী শারঈ জ্ঞানে আলোকিত ছিলেন না। তারা ছিলেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবি-সাহিত্যিক ইত্যাদি । প্রাচ্যবিদদের অথবা ইসলামের শত্রুদের হাতের ত্রীড়নক হয়ে তথাকথিত এ সব মুসলিম তাদের সুরে সুর মিলিয়েছেন। এরা বুঝে অথবা না বুঝে বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে ইসলামের মূল উৎসের অন্যতম উৎস হাদীছকে বিতর্কিত করার অপপ্রয়াস চালিয়েছেন। মিশরের তদানিস্তন রাষ্ট্রপ্রধান ইসমাইল ইবন ইব্রাহিম বিন মুহাম্মাদ আলী পাশা (১৮৩০-১৮৯৫) মিশরীয় আদালতে খৃস্টানদেরও কাজী হওয়ার বৈধতা দান করেন। এটি ছিল মূলত: ইসলামকে এ ভূথন্ডে পরাভূত করার প্রথম পদক্ষেপ। এরপর জামাল উদ্দীন আফগানী (১৮৩৮-১৮৯৭) ১৮৭০ সালে মিশরে আসেন । তিনি ছিলেন ইসলাম, খৃস্টান ও ইয়াহুদী; এই তিন ধর্মের একত্রিত করণের প্রবক্তা । তারই পদাক্ক অনুসরণ করে, মুহাম্মাদ রাশিদ রিদা ও তার ছাত্র মুহাম্মাদ আব্দুহু দেশে সেক্যুলারিজম তথা দীনকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগে যান। তাদেরই পথ ধরে মুহাম্মাদ আব্দুহুর ছাত্র মুস্তাফা আবদুর রাষযাক দীন সংশোধনীর (৮-4 (১-০%) নামে তিন দফার দিকে মানুষদেরকে আহবান জানান। এর মধ্য দিয়েই মূলত মিশরে হাদীছ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। তার এই তিন দফার এক দফা ছিল- ধর্মীয় বিষয়ে শুধু কুরআনই হবে মূল উৎস। আর এই দফাই হচ্ছে মূলত হাদীছ বিরোধীদের মূল দর্শন। মুসলিম নামধারী হয়েও যারা হাদীছের বিরুদ্ধে এ জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদের কয়েকজন হলেন- ৪.১.৩.১. মাহমূদ আবু রায়য়্যাহ তিনি ছিলেন সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মিশরীয় । তিনি ইসলামের মূল উৎসের অন্যতম উৎস হাদীছকে অস্বীকারকারী | এ প্রসঙ্গে তিনি ১৯৫১ সালের এপ্রিল মাস হতে আর-রিসালাহ নামক একটি ম্যাগাজিনে ধারাবাহিকভাবে লেখা শুরু করেন। এটি পরবর্তিতে একটি বই আকারে প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল “আদওয়াউন “আলাসূসুন্নাতিল মুহাম্মাদিয়াহ”। এ বইতে তিনি হাদীছ সংকলন সম্পর্কে কিছু আপত্তিকর কথাবার্তা তুলে ধরেন। এগুলো মূলত হাদীছ শান্ত্রকে বিতর্কিত করতে ও এ বিষয়ে সন্দেহ সংশয় সৃষ্টিতে যথেষ্ট ভূমিকা রাখে । তিনি বলেন- ক. অলঙ্কার শাস্ত্রের কিংবদন্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ হওয়া উচিত ছিল অলঙ্কারে পরিপূর্ণ । তা না হয়ে যেভাবে তা অলঙ্কারহীন অর্থ প্রকাশ করে, তা সত্যই আশ্চর্যজনক । এগুলো যে তার ভাষায় বর্ণনা করা হয়নি, হাদীছ নিয়ে বিভ্রান্তি %* ৫০ www.amarboi.org

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।