হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ হাদীছগুলোকে তারা অস্বীকার করেছেন। সুতরাং বলা যায়, তারা অধিকাংশ হাদীছ অস্বীকারকারী হলেও, তাদের পছন্দনীয় কিছু ছাহাবীর সামান্য সংখ্যক হাদীছ গ্রহণ করেছে যার সংখ্যা একেবারেই নগন্য। সমুদয় হাদীছকে তারা অস্বীকার করে নি। আহলিল বায়িতের রাবীদের সূত্রে বর্ণিত হাদীছই শুধু তাদের নিকট গ্রহণযোগ্য; সেজন্য তারা আছ-ছাদিক তার পিতা বাকির হতে, তিনি তার পিতা যাইনুল 'আবিদীন হতে, তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর দৌহিত্র আল-হুসায়িন রাদিআল্লাহু আনহু হতে, তিনি তার পিতা “আলী রাদিআল্লাহু আনহু হতে, তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত হাদীছই গ্রহণযোগ্য বলে বিবেচনা করে। অন্য কোন ছাহাবীর হাদীছ নয়। ৪.১.২.২ রাফিদী সম্প্রদায় রাফিদী হচ্ছে শি'আহদের একটি উপ-সম্প্রদায়। হাদীছ অস্বীকারকারী হিসেবে তারাও শি'আহদের মতই। তবে তাদের ভূমিকা এ ক্ষেত্রে মূল শি'আহদের থেকে আরো জঘন্য । তারা মূল শি'আহদের মত কিছু ছাহাবীর বর্ণিত হাদীছ গ্রহণ করলেও অধিকাংশ ছাহাবী বর্ণিত হাদীছ অস্বীকার করার সাথে সাথে অসংখ্য জাল হাদীছ নিজেরাই প্রণয়ন করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ বলে চালিয়ে দিয়েছে । হাদীছ শান্ত্রকে বিতর্কিত করার ক্ষেত্রে তাদের এ জঘন্য ষড়যন্ত্র যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলেছে। ৪.১.২.৩ খারিজী সম্প্রদায় ইজতিহাদী ভূল বুঝাবুঝির কারণে আলী রাদিআল্লাহু আনহু ও মু'আবিয়া রাদিআল্লাহু আনহু এর মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যা নিষ্পত্তি করার পক্ষেই সকল ছাহাবী রাদিআল্লাহু আনহুম একমত হন। যুদ্ধই হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নিধারণের জন্য একমাত্র পন্থা বলে স্বল্প সংখ্যক তথা কথিত মুসলিম যারা মুসলিম উম্মাহর বলয় থেকে বের হয়ে যায় তারাই খারিজী সম্প্রদায় নামে পরিচিতি লাভ করে । তারা সকল ছাহাবী রাদিআল্লাহু আনহুমকে আস্থা যোগ্য মনে করে না বিধায়, তাদের বর্ণিত হাদীছকে তারা অস্বীকার করে। সকল হাদীছই তাদের নিকট অগ্রহণযোগ্য ।+” তারা কুরআনের বাইরে সকল ইসলামী বিধি-বিধানকে অস্বীকার করে । সেজন্য কুরআনে বিবাহিত ব্যভিচারীকে পাথর নিক্ষেপ করে হত্যার কথা না থাকায়, তারা এ ইসলামী দন্ডবিধিকেও অস্বীকার করে। নিজের ওঁরসজাত ছেলে ও মেয়ের কন্যাকে বিবাহ করাও তাদের কারো কারো নিকট ৭০. আল-বুগদাদী, “আব্দুল কাহির, আল-ফিরাকু বায়নাল ফিরাক, তাবি, কায়রো, ৩৫১ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৪৭ www.amarboi.org

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।