হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-৯১ হাদীছ বর্ণিত হলে সে তার পালক্কে হেলান দিয়ে বলে, “আমাদের মাঝে তো আল্লাহর কিতাব রয়েছে। এর মধ্যে আমরা যা হালাল পাবো তা আমরা হালাল করব, এখানে আমরা যা হারাম পাবো তা হারাম করব।' সাবধান, নিশ্চয় আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যা হারাম করেছেন তা তো আল্লাহর হারাম করারই মত ৷" সুতরাং হাদীছের মাধ্যমে যা হালাল সাব্যস্ত হয়েছে, তা ইসলামে হালাল আর যা হারাম সাব্যস্ত হয়েছে তা অবশ্যই হারাম বলেই গণ্য। হাদীছ হচ্ছে ইসলামী শারী“আতের দ্বিতীয় উৎস প্রধান উৎস কুরআনের পরেই যার অবস্থান। কুরআনের প্রতি অতি আগ্রহ সৃষ্টি করে মুসলিম উম্মাহকে হাদীছ বিমুখ করতে পারলে ইসলামী শারী“আতের আসল রূপকে বিকৃত করা সম্ভব । ইসলামের অস্তিত্ব বিপন্ন করার এক জঘন্য ষড়যন্ত্র হচ্ছে, হাদীছ অস্বীকার করার ইসলাম বিদ্বেষী এ মতবাদ । ইসলাম বিদ্বেষী শত্রুদের সৃষ্ট রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর এ ইসলাম বিধ্বংসী মতবাদের ফাদে যারা পা দিয়েছে, তারা মূলত ইসলামের শক্র, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর শক্র, কুরআনের শক্র। তারা ইসলামের শক্রদের হাতের ক্রীড়নক। সে জন্য তারা হাদীছের অপরিহার্যতাকে উপলব্ধি করে না। আসলে হাদীসের অনুসরণ ইসলামের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ । | ৪. হাদীছ কেন্দ্রিক কিছু বিভ্রান্তি ও তার অপনোদন ইসলামের অন্যতম উৎস হাদীছকে কেন্দ্র করে বেশ কিছু বিভ্রান্তির উদ্ভব হয়েছে। সে গুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন- ৪.১ সম্পূর্ণ হাদীছকে অস্বীকার করা বিষয়টিকে স্পষ্টাকারে বুঝার জন্য এ বিভ্রান্তির পটভূমি সম্পর্কে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ৷ 8.১.১ হাদীছ অস্বীকারের পটভূমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর রিসালাত অস্বীকার করার সূত্রপাত তার রিসালাত প্রাপ্তির পরপরই হয়েছে। মক্কার কাফিররা ছিল এ ক্ষেত্রে অগ্রদূত । আসলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ অস্বীকার তার রিসালাতকে অস্বীকার করারই নামান্তর । তিনি আল্লাহর রাসূল নন, তিনি আল্লাহর নবী নন, এ বলে তার রিসালাত ও নাবুওয়াতকে অস্বীকার করা আর তার বিশুদ্ধ হাদীছ অস্বীকার করার মধ্যে কোন পার্থক্য নেই। কেননা তাকে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম বলে মেনে নেয়ার পরে, তার হাদীছ অস্বীকার করার সুযোগই থাকে না। তার রিসালাত ৬৫. আহমাদ, মুসনাদ, মিশর, তাবি., ২৮খ. ৪২৯ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৪৪ www.amarboi.org

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।