হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ١٢٩
📝 نص 📖 PDF

প্রকাশকের কথা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ এণ্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ছ.ম. তরিকুল ইসলাম হাদীছ নিয়ে বিভ্রান্তি শীর্ষক একটি গবেষণাপত্র ডিসেম্বর ১০, ২০০৯ তারিখে বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত স্টাডি সেশনে উপস্থাপন করেন। উপস্থাপিত গবেষণাপত্রটির মানোন্নয়নে মূল্যবান পরামর্শ রেখে বক্তব্য পেশ করেন- ড. মুহাম্মাদ আবদুল মাবুদ, ড. মুহাম্মাদ আবদুস সামাদ, ড. মুহাম্মাদ ছামিউল হক ফারুকী, অধ্যাপক আ.ন.ম. রফীকুর রহমান, অধ্যক্ষ এ.কিউ.এম. আবদুল হাকীম, ড. মুহাম্মাদ বেলাল হুসাইন, ড. মুহাম্মাদ নিজামুদ্দীন, জনাব এ.কিউ.এম. আবদুশ শাকুর, ড. মুহাম্মাদ আবদুল্লাহ, ড. মুহাম্মাদ নজীবুর রহমান, ড. মুহাম্মাদ সাইফুল ইসলাম, ড. মুহাম্মাদ জাহিদুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আবদুর রহমান, মাওলানা নাজমুল ইসলাম, মুহাদ্দিস মুহাম্মাদ ইমদাদুল্লাহ, জনাব মুহাম্মাদ শাফীউদ্দীন, জনাব যুবাইর মুহাম্মাদ এহসানুল হক, জনাব মুহাম্মাদ রফিকুল ইসলাম, মুফতী মুহাম্মাদ আবদুল মান্নান, জনাব মুহাম্মাদ আবু বকর, ড. মুহাম্মাদ সাইদুল হক ও মাওলানা শামাউন আলী । সম্মানিত আলোচকদের পরামর্শের আলোকে বিজ্ঞ গবেষক তার গবেষণাপত্রে যথেষ্ট পরিবর্তন আনয়ন করেন । আমরা বাংলা ভাষী পাঠক-পাঠিকাদের সমীপে এটি মুদ্রিত আকারে তুলে ধরছি। বিজ্ঞ পাঠক-পাঠিকাদের দলীল ভিত্তিক পরামর্শ পেলে পরবর্তী সংস্করণে আমরা তা সংযোজনের আশ্বাস দিচ্ছি। এই গবেষণাপত্রটি সম্মানিত পাঠক-পাঠিকাদেরকে বিপুলভাবে চিন্তার খোরাক যোগাবে বলে আমাদের বিশ্বাস। আল্লাহ আমাদের সহায় হোন । এ.কে.এম. নাজির আহমদ www.amarboi.org

— صفحة ٤ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.