গবেষণাপত্র-১১ হয়েও কুরআনের একটি আয়াত রচনার যোগ্যতা রাখেনা । এসব বিবেচনায় আল- কুরআন হাদীছ থেকে আরো বেশি মর্যাদাপূর্ণ, এতে কোন সন্দেহ নেই। এর অর্থ এ নয় যে, হাদীছকে বাদ দিয়ে ইসলামী বিধি-বিধান শুধু কুরআনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। মূলত, আল-কুরআন ও হাদীছের সমস্থয়েই ইসলামী শারী“আহর পরিপূর্ণ রূপ অস্তিত্ লাভ করেছে। আল-কুরআন হলো ইসলামী শারী“আহর প্রথম উৎস আর হাদীছ হলো তার দ্বিতীয় উৎস ৷ কুরআনে বর্ণিত ইসলামী শারী'আহর অনেক কিছুই সংক্ষিপ্ত, যা হাদীছে বিস্তারিত আলোচিত হয়েছে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার বিজ্ঞোচিত এক ব্যবস্থাপনা । তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ইসলামী শারী'আহকে আরো বিকশিত করে উপস্থাপনের দায়িত্বে নিয়োজিত করেছেন। এ. প্রসংগে তিনি ইরশাদ করেন_ SIE ly Lah IF ০৮ 25 Fs ৩৪ ৫75 “এবং আমি তোমার প্রতি আল-কুরআন অবতীর্ণ করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছিল, যাতে তারা চিন্তা করে।"** এ আয়াতের স্পষ্ট শিক্ষা হচ্ছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহিস সাল্লাম-এর অন্যতম দায়িত্বই হচ্ছে, প্রয়োজনে কুরআনকে বিশ্লেষণ করা। এ বিষয়ে তিনি. আরো ইরশাদ করেন- .581545৭ এড 04 & CES ৬4০ ৫৩৫ “আমি তো তোমার প্রতি আল-কুরআন অবতীর্ণ করেছি, যারা এ বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্য ।"৪৫ সুতরাং আল-কুরআন বিশ্লেষণ করা হলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম- এর উপর আল্লাহ প্রদত্ত অন্যতম দায়িত্ব। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক কুরআনের যে বিশ্লেষণ হয়েছে, তার বাস্তব রূপই হচ্ছে হাদীছ। এখানে হাদীছ অস্বীকার করার অর্থই হচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে আল-কুরআন বিশ্লেষণের যে দায়িত্ব দিয়েছেন তা অস্বীকার করা। আল্লাহর পক্ষ হতে তার প্রতি দেয়া এ দায়িত্ব অস্থীকারের অর্থই হচ্ছে, আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যে বিশ্লেষণ দিয়েছেন, তা অস্বীকারের মাধ্যমে দায়িত্ব প্রদানকারী সত্তা আল্লাহকে অস্বীকার করা । প্রত্যহ কতবার ছালাত আদায় করতে হবে, এ ছালাতের সময় কখন থেকে আরম্ভ হবে 88. সুরাহ আন-নাহল: ৪৪ 8৫. সুরাহ আন-নাহল: ৬৪ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৩৪ www.amarboi.org
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।