হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ যে কুরআনের অপরিহার্য দাবীই হচ্ছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে তথা তার হাদীছকে অনুসরণ করতে হবে। ৩.২ হাদীছের অপরিহার্যতা মহাগ্রন্থ আল-কুরআনের দৃষ্টিতেই বিভিন্নভাবে হাদীছের অপরিহার্ষতা ফুটে উঠেছে। এ গুলোর বর্ণনা হচ্ছে- ৩.২.১ হাদীছ বর্জন ঈমানের পরিপন্থী হাদীছ হলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর কথা, কাজ, সমর্থন ও তার গুণাবলীর প্রতিফলন। হাদীছকে অস্বীকার করার অর্থই হলো, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে অস্বীকার করা। আর তাকে অস্বীকার করে ইসলামী জীবন বিধানের মানদণ্ডে কারো মু'মিন থাকার কোন সুযোগ থাকে না। বরং যারা আল্লাহ ও তার রাসূল ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর মধ্যে পার্থক্য নির্ধারণের অপপ্রয়াস চালায় কুরআনেই তাদেরকে প্রকৃত কাফির বলে চিহ্নিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা । তিনি ইরশাদ করেন- - LL ০০০57 4557 40 0215 ১5589 449 i ০১৫৫ 0 & IE CE oY DA ০২:00:75 1054827282৮ 828৮2 ৪০ 35445 45. 45. 50১02153538 0958249০০১৫ AST) ০৯৪ Mee 035 25820 Uf ৮ “এবং যারা আল্লাহ ও তার রাসূলগণকে অস্বীকার করে এবং আল্লাহ ও তার রাসূলের মধ্যে (ঈমানের ব্যাপারে) তারতম্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি, আর তারা মধ্যবর্তী কোন পথ অবলম্বন করতে চায়, এরাই প্রকৃত কাফির এবং কাফিরদের জন্য আমি লাঞ্ুনাদায়ক শাস্তি প্রস্তুত করেছি।'** সুতরাং রাসূল ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বাদ দিয়ে শুধু আল্লাহর প্রতি আনুগত্য দেখানোর যেমন কোন সুযোগ নেই, তেমনি হাদীছ না মেনে শুধু আল-কুরআন মেনে মু'মিন থাকার কোন সুযোগ নেই। ৩.২.২ হাদীছ বর্জন করে ইসলামী শারীআত পালন একেবারেই অবাস্তব ইসলামী শারী"আতে হুকুম আহকামের জন্য দলীল হওয়ার ক্ষেত্রে আল-কুরআন ও আল-হাদীছের মধ্যে কোন পার্থক্য নেই। এটি সঠিক যে, হাদীছের চেয়ে আল- কুরআনের রয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য । আল-কুরআন সরাসরি আল্লাহর বাণী, যা তিনিই অবতীর্ণ করেছেন । যা তিলাওয়াত করা ইবাদাত বলেই গণ্য। সমগ্র মানবজাতি একত্রিত ৪৩. সূরাহ আন-নিসা: ১৫০-১৫১ হাদীছ নিয়ে বিভ্রান্তি €% ৩৩ www.amarboi.org

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।