হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ ৪. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্যহীনতা তাঁকে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে তা অস্বীকার করারই শামিল। ৫. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য না করে, শুধু আল্লাহর আনুগত্য করার দাবি অর্থহীন । ৬. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীও ওহীর অন্তর্ভুক্ত। তা অস্বীকার করা আল-কুরআন নামক ওহী অস্বীকার করার মতই জঘন্য। ৭. ইসলামী জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হালাল হারাম পরিপূর্ণভাবে জানতে ও মানতে হলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর অনুসরণ ব্যতীত সম্ভব নয়। ৮. ইসলামী জ্ঞানের অংশ হিকমাত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর মাধ্যমেই শিক্ষালাভ সম্ভব । ৯. বিচার ফায়সালার চূড়ান্ত সিদ্ধান্ত যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন, তা উপেক্ষা করে মু'মিন থাকার কোন সুযোগ নেই। ১০. রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে পাশ কাটিয়ে পরিপূর্ণ আল-কুরআন পালনের চিন্তা অবান্তর । উল্লেখ্য যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে মূল্যায়ন করে তার হাদীছ অবমূল্যায়নের কোন সুযোগ নেই, একইভাবে তার হাদীছ প্রত্যাখ্যান করে তাঁকে মূল্যায়ন করার দাবিও অযৌক্তিক। এখানে বর্ণিত আয়াতগুলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ইসলামী জীবন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে যে ভাবে সম্পৃক্ত করেছে তার ফলে তাকে বাদ দিয়ে এবং তার হাদীছকে প্রত্যাখ্যান করে ইসলামকে কল্পনাও করা যায় না। একই সাথে আল-কুরআন পরিপূর্ণভাবে মেনে মুসলিম থাকতে হলে, উল্লেখিত এ আয়াতগুলো অনুসরণের কোন বিকল্প নেই। আর এ আয়াতগুলো অনুসরণ করতে হলে সেগুলো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে ও তার হাদীছকে যেভাবে মূল্যায়ন করেছে সেভাবেই তাকে ও তার হাদীছকে গ্রহণ করা অপরিহার্য । সুতরাং তাকে ও তাঁর হাদীছকে বাদ দিয়ে কুরআনের অনুসারী হওয়ার চিন্তা ইসলামের দৃষ্টিতে একেবারেই অবাস্তব । আজগুবী কল্পনা। অবান্তর চিন্তা বই কিছুয়। তাহলে মহাগ্রন্থ আল-কুরআনের আলোকেই বলা যায় যে, তাকে ও তার হাদীছকে বীত্‌ দিয়ে ইসলামকে চিন্তা করার কোন সুযোগ নেই। তার হাদীছ অস্বীকার করা বা বাদ দেয়া হচ্ছে, মূলত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বর্জন করারই অপর নাম। কুরআনের মূল্যায়নেই যেহেতু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ইসলামের অবিচ্ছেদ্য অংশ, সেহেতু যারা কুরআনকেই মানতে চায় তাদের বুঝা উচিত হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৩২ www.amarboi.org

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।