হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১৯১ করেছেন।৪০ সুতরাং কুরআনের বাইরে যে সকল বিষয় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন, তা একজন মুসলিমের পক্ষে উপেক্ষা করার কোন সুযোগ নেই। বরং এ হিকমাত তথা হাদীছ পালনও আল-কুরআনের আলোকে তার জন্য অপরিহার্য পালনীয়। যারা এ অপরিহার্য বিষয়কে বর্জন করে যতই তারা শুধু আল- কুরআনেরই অনুসরণের দাবী করুক না কেন তারা মূলত আল-কুরআনকেই বর্জন করে। ৩.১.৯ বিবাদ-বিসম্বাদে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সিদ্ধান্তই চূড়ান্ত : মানুষের মধ্যে কোন তর্ক-বিতর্ক, মতানৈক্য ও বিবাদ-বিসম্বাদ দেখা দিলে, সে ক্ষেত্রে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে সমাধানের মানদণ্ড হিসেবে মেনে নেয়া প্রত্যেক মুমিনের জন্য অত্যাবশ্যক। কোন বিষয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যে সমাধান দিয়ে গেছেন তা নি:শর্তভাবে মেনে নিলেই শুধু কোন ব্যক্তি মু'মিন থাকার সুযোগ পান । আর তা মেনে না নিলে, তার মু'মিন বলে পরিচয় দেয়ার অধিকার থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এ বিষয়ে ইরশাদ করেন- re ০১০৭ 0০10 25 ০৪ ৮০৭ এ ০৮৪৮ 5 & ‘কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ। তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নিজেদের বিবাদ-বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ করে; এরপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোন দ্বিধা না থাকে এবং সর্বাস্তঃকরণে তা মেনে নেয়।”*১ সুতরাং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর বিচার ফায়সালা মনে প্রাণে মেনে নেয়া না নেয়াই হচ্ছে ঈমানের মানদণ্ড। তার অসংখ্য হাদীছে তার এ বিচার ফায়সালার বর্ণনা এসেছে। যারা তার হাদীছ অস্বীকার করে তারা তার এ বিচার ফায়সালাকেও অস্বীকার করে। আর যারা এটা অস্বীকার করে তারা কক্ষনো মু'মিন থাকার দাবী করতে পারে না। ৩.১.১০ আল্লাহ ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর ফায়সালা অভিন্ন কোন সমস্যা সমাধানে অথবা কোন বিচার কার্ষের ফায়সালার ক্ষেত্রে মহাগ্রন্থ আল- কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের ফায়সালার সাথে সাথে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর ফায়সালাকেও অভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। একথা মূলত: উভয়ের ফায়সালাকে ভিন্ন করে দেখার কোন সুযোগ রাখেনি । আল্লাহ ৪০. আস-সুযূতী জালাল উদ্দীন ওয়াল মাহাল্লী, জালাল উদ্দীন, তাফসীরুল জালালায়িন, কায়রো, তাবি, ১খ. ৯০পৃঃ ৪১. সূরাহ আন -নিসা : ৬৫ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ৩০ www.amarboi.org

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।