গবেষণাপব্র-১১ ঘোষণা দিয়ে ক্ষ্যান্ত হননি, তার বাইরে বিদ্যমান অনেক সৎকাজের তিনি নির্দেশ দিয়েছেন ও অসতকাজকে নিষেধ করেছেন এবং এর বাইরেরও অনেক কিছুকে হালাল ও হারাম হওয়ারও ঘোষণা দিয়েছেন। এ প্রেক্ষাপটে হাদীছ না মানলে ইসলামের অনেক আমর বিল মা'রূফ ও নাহী আনিল মুনকার এবং হালাল ও হারাম আমাদের অগোচরেই থেকে যাবে । যারা তার হাদীছ মানতে অস্বীকার করে তারা তার এ সব হালাল - হারাম ও মা'রফ মুনকারও অলক্ষ্যে অস্বীকার করে। আল-কুরআনের দ্বারাই অত্যাবশ্যকীয় করা ইসলামের এ গুরুত্বপূর্ণ বিষয়কে প্রত্যাখ্যান করেও কি কারো মুসলিম থাকার সুযোগ থাকে! ৩.১.৮ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ছিলেন হিকমাত শিক্ষাদানের দায়িতৃপাপ্ত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম ছিলেন মানব জাতির জন্য শ্রেষ্ঠতম শিক্ষক। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মানুষকে আল-কুরআন শিক্ষাদানের মহান শিক্ষক হিসাবে তাকে যেমন প্রেরণ করেছেন, একই সাথে হিকমাতের মত অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষাদানের দায়িত্বও তাকে অর্পণ করেছেন। এ প্রসংগে আল্লাহ “আয্যাহ ওয়া জাল্লা ইরশাদ করেন- ox ০৫০ df J ১৮1৮৬ ১) ০9 লও AY পার) “আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য হতে তাদের নিকট এই রাসূল প্রেরণ করেছেন, যে তার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করে, তাদেরকে পরিশোধন করে এবং কিতাব ও হিকমাত শিক্ষা দেয়, যদিও তারা পূর্বে স্পষ্ট বিদ্রান্তিতেই ছিল ।”১৯ এ আয়াতের অনিবার্য শিক্ষা হচ্ছে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ মহাগ্রন্থ আল-কুরআনের পাশাপাশি তার উম্মাতকে হিকমাতও শিক্ষা দিতেন। এখানে আল-কুরআনও শিক্ষা দিতেন এবং হিকমাতও শিক্ষা দিতেন; এ থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, হিকমাত আল-কুরআনের বাইরের আর একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বাস্তবতার আলোকে আল-কুরআনের সাথে অতিরিক্ত আর যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন তা মূলত তারই দিক নির্দেশনা যা পরবর্তীতে হাদীছ হিসেবে পরিচিতি লাভ করেছে। এ জন্য অনেক মুফাচ্ছির এ আয়াতে “হিকমাত' বলতে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত তথা হাদীছকেই চিহ্নিত ৩৯. সূরাহ আলে-ইমরান : ১৬৪ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ২৯ www.amarboi.org
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।