গবেষণাপত্র-১১ জন্য ভ্ররুর চুল উপড়িয়ে ফেলে ও দাতের মাঝে ফাক সৃষ্টি করে। এসব নারী আল্লাহর সৃষ্টিকে বিকৃতি সাধন করেছে। এর পর বানু আসাদ গোত্রের উম্মে ইয়াকুব নামীয় এক মহিলার কাছে এ সংবাদ পৌঁছলে সে এসে বলল, আমি জানতে পারলাম, আপনি এ ধরণের মহিলাদের প্রতি লানত করেছেন। তিনি বললেন- আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম যার প্রতি লানত করেছেন, আল্লাহর কিতাবে যার প্রতি লানত করা হয়েছে, আমি তার প্রতি লানত করব না ? তখন মহিলা বলল, আমি দুই ফলকের মাঝখানে যা আছে (পূর্ণ কুরআন) পড়েছি। কিন্তু আপনি যা বলেছেন, তা তো পাইনি? আবদুল্লাহ বললেন, যদি তুমি আল-কুরআন পড়তে তাহলে অবশ্যই তা পেতে, তুমি কি পড়নি? “রাসূল ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সান্পাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক।” মহিলা বলল- হ্যাঁ নিশ্চয়ই পড়েছি। আবদুল্লাহ রাদি আল্লাহু “আনহু বললেন, রাসূল ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম এ কাজ থেকে নিষেধ করেছেন। মহিলা বলল- আমার মনে হয় আপনার পরিবারও এ কাজ করে। তিনি বললেন- যাও এবং ভালভাবে দেখে এস। তারপর মহিলা গেল এবং ভালভাবে দেখে এল । কিন্তু তার প্রয়োজনের কিছুই দেখতে পেলোনা। তখন তিনি বললেন, যদি আমার স্ত্রী এমনটি করত, তবে সে আমার সঙ্গে একত্রে থাকতে পারত না।২৮ সুতরাং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর নির্দেশ ও নিষেধ পূর্ণভাবে পালন করা মহাগ্রন্থ আল-কুরআন দ্বারাই প্রমাণিত। সুতরাং যারা শুধু আল-কুরআন পালন করার পক্ষে সেই আল-কুরআনই তো রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর পথনির্দেশ তথা হাদীছকে অলংঘনীয় বলে উল্লেখ করেছে। ৩.১.৩ . রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ঈমানের প্রতি আহবান করার দায়িত্বপ্রাপ্ত মুসলিম হওয়ার অনিবার্য শর্ত হচ্ছে, আল্লাহ তা'আলা ও তীর রাসূল ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ঈমান আনা ও একাস্তিক বিশ্বাস স্থাপন করা । একজন মুসলিমের জন্য এ গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে আহবান করার গুরুদায়িত্ব আল্লাহ সুবহানাহ ওয়া তা'য়ালা তারই হাবীব রাসূল ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর উপর ন্যস্ত করেছেন। আল্লাহু সুবহানাহু ওয়া তা'আলা বলেন- ২৮. ছাহীহ আল-বুখারী, ৪খ. ১৮৫৩ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ২৪ www.amarboi.org
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।