হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ যোগ্যতা পেতে থাকে । তারা তাদের এ কর্মকান্ডকে ইসলামী কর্মকান্ড বলে প্রতিষ্ঠিত করা এবং সাধারণ জনগণকে এদিকে উৎসাহিত করার লক্ষ্যে অনেক এমন মন গড়া হাদীছ বানিয়ে তা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর হাদীছ বলে চালিয়ে দিতেন। তাদের চিন্তা ছিল এই যে, দীনের স্বার্থে এ ধরনের মিথ্যা হাদীছ রচনা করা অপরাধের কিছু নয়। এরা মূলতঃ বিভ্রান্ত সূফী মতবাদের সাথে সংশ্লিষ্ট । তাদের অসতর্কতা ও অজ্ঞতাও মিথ্যা হাদীছ রচনার ক্ষেত্রে অন্যতম ভূমিকা. পালন করেছে। এইরূপ জাল হাদীছের জ্বলন্ত উদাহরণ হচ্ছে - ০১১৮ ০55 GAN ও ১০১)। 0 “দুনিয়ার সর্বোত্তম যুহ্দ হচ্ছে, মৃত্যুকে স্মরণ করা ।”২৩ আরো উদাহরণ হচ্ছে - 25 Lally Gall fal ৬৬ 0০৮ ৮৮৭9 SN hal ৬৮ ০০৮ ৬৭৪ এট “আখিরাতমুখী লোকদের জন্য দুনিয়াদার হওয়া হারাম, দুনিয়াদার লোকদের জন্য আখিরাত হারাম, আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয়ই হারাম ।'২৪ এমনি অসংখ্য জাল হাদীছের প্রচলন লক্ষ্য করে “ইলমুল হাদীছের বিদগ্ধ পণ্ডিতগণ বিশুদ্ধ হাদীছ সংরক্ষণে আত্মনিয়োগ করেন। উদ্ভব হয় রিজাল শাস্ত্রের । শুরু হয় সনদের যাচাই বাছাই। প্রয়োগ হতে থাকে আল জারহ ওয়াত-তাঁদীল বা হাদীছ বর্ণনাকারীদের বস্তুনিষ্ঠ সমালোচনা পদ্ধতি। করা হয় এক সনদে বর্ণিত হাদীছ অন্য সনদে বর্ণিত হাদীছের সাথে তুলনামূলক পর্যালোচনা । প্রণয়ন করা হয় হাদীছ গ্রহণযোগ্য হওয়ার সৃক্ষ্াতিসূক্ক্স নীতিমালা । যার অনিবার্য পরিণতিতে জাল ও দুর্বল হাদীছ থেকে বিশুদ্ধ হাদীছ পৃথক করা খুবই সহজ হয়ে পড়ে।২৫ সন্দেহাতীত ভাবে হাদীছ গ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়। সুতরাং বর্তমানে জাল হাদীছ ও ছাহীহ হাদীছ স্পষ্টাকারে পার্থক্য হয়ে গেছে। ৩. ইসলামী জীবন ব্যবস্থায় হাদীছ ইসলামী জীবন ব্যবস্থায় হাদীছের অবস্থান মূল্যায়ন করতে হলে, এ হাদীছ যেই মহা মানব রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হতে উৎসারিত হয়েছে, ইসলামের দৃষ্টিতে তাকে মূল্যায়ন করা অত্যাবশ্যক । যারা হাদীছ বাদ দিয়ে শুধু কুরআনের মধ্যেই ২৩. আল-আলবানী , আল-সিলগিলাতুদ্দযীফাহ, রিয়াদ, তাবি. ৫খ. ৩১০ পৃঃ ২৪. প্রাগুক্ত, ১খ. ১০৫পৃ: ২৫. আফীফ আত-তববারা, রহুদ্দীনিল ইসলামী, তাবি, ৪৬৩-৪৬৫পঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি *% ২১ www.amarboi.org

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।