গবেষণাপব্র-১১ হাদীছবেত্তাদের মৃত্যুর কারণেও হাদীছ সংরক্ষণের প্রয়োজনীয়তা দেখা দেয়। যার অনিবার্য পরিণতিতে হাদীছের লিপিবদ্ধকরণের কাজ সম্প্রসারণ লাভ করে। উল্লেখ্য যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর নামে যাতে কেউ মিথ্যা হাদীছ রচনা না করতে পারে, সে বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় মিথ্যা হাদীছ বর্ণনাকারীর জন্য কঠোর শাস্তির হুশিয়ারী দেন। যেমন বর্ণিত হয়েছে- LS ০] : ১৪ ৮৮ 3446 4 4০ ওঠ লা JU এল ও ০০ 5০৬ ৩৮ , 9000০ ০4৪০ 93 se ও PAS ০৮ ০০০৪ PUT dle “মুগীরাহ রাদিআল্লাহু “আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার প্রতি মিথ্যা চাপিয়ে দেয়া অন্য কারো প্রতি মিথ্যা চাপিয়ে দেয়ার মত নয়; যে ব্যক্তি ইচ্ছা করে আমার ওপর মিথ্যা চাপিয়ে দিল সে জাহান্নামকে তার নিজের স্থান বানিয়ে নিল।”* অর্থাৎ যে ব্যক্তি নিজের পক্ষ থেকে হাদীছ রচনা করে আমার নামে, “রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম” বলেছেন, বলে চালিয়ে দেবে সে জাহান্নামী । আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় কেউ নিজে হাদীছ রচনা করে তার নামে চালিয়ে দেয়ার ধৃষ্টতা না দেখালেও তার মুত্যুর, পরে এক পর্যায়ে এ ধরনের প্রয়াস লক্ষ্য করা যায়। এখানে উল্লিখিত হাদীছটি এ প্রমাণ বহন করে যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম হাদীছের জগতে মিথ্যা হাদীছের প্রচলনের আশঙ্কা করেই সকলকে সতর্ক করার জন্য এ বক্তব্য দান করেছিলেন। অপরিণামদর্শী কিছু দুর্বল ঈমানের অধিকারী মুসলিম এবং মুসলিম নামধারী ইসলামের শক্ররাই মূলতঃ মিথ্যা হাদীছ প্রচলনের জঘন্য কাজ শুরু করে। হাদীছবেত্তাগণ জাল হাদীছ প্রণয়নের কয়েকটি কারণ চিহ্নিত করেছেন। যেমন- ২.১ রাজনৈতিক বিরোধ পারস্পরিক ভুল বুঝাবুঝি, শত্রুদের কু-যুক্তি, শয়তানের কু-মন্ত্রণায় ইসলামের রাজনৈতিক আকাশে এক পর্যায়ে মত বিরোধের ঘনঘটা ঘনীভূত হয়। যে কারণে শুরু হয় পারস্পরিক দ্বন্ব । “আলী রাদিআল্লাহু “আনহুর সাথে মু'আবিয়া রাদিআল্লাহু “আনহুর এবং আবদুল্লাহ ইবন যুবায়ির রাদিআল্লাহু “আনহুর সাথে আবদুল মালিকের এবং উমাইয়াদের সাথে আব্বাসিয়াদের মতপার্থক্য নিজেদের সমর্থনে জনমত গঠনের জন্য জাল হাদীছ রচনার ক্ষেত্র তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে। তাদের সমর্থকদের কেউ কেউ.নিজেদের পক্ষের মতামত সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে মিথ্যা হাদীছ রচনার মত ৬. হাহীহ আল-বুখারী, ১খ., ৪৩৪ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ১৩ www.amarboi.org
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।