হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১১ ৫. উপসংহার আমাদের মাঝে বিশুদ্ধ হাদীছের যে ভান্ডার রয়েছে, তা মূলত ইসলামের এক অমূল্য সম্পদ । এটি হচ্ছে, ইসলামের দ্বিতীয় উতৎস। এই উৎসের পূর্ণ হোক অথবা আংশিক হোক, বাদ দিয়ে ইসলামের অস্তিত্ব কল্পনাও করা যায় না। ইসলামের পরিপূর্ণতার বহুলাংশ এই হাদীছসমূহের উপর নির্ভরশীল । ইসলামের উৎস থেকে সেগুলো বাদ দিলে ইসলাম শুধু ক্ষতিগ্রস্তই হবে না, বরং ইসলামের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে । বিশুদ্ধ হাদীছের প্রতি সন্দেহ সংশয় মূলত রিসালাত তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু “আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি সন্দেহ সংশয়কে অনিবার্য করে । আর রিসালাত হচ্ছে ইসলামের অন্যতম অংশ, যার অনুপস্থিতি ইসলামকে অস্তিত্বহীন করারই নামান্তর | অনেকেই আল-কুরআনের অতি উৎসাহী ভক্ত সেজে, কুরআনকেই যথেষ্ট মনে করে, পরিপূর্ণ হাদীছের অথবা আংশিক হাদীছের বিপক্ষে অবস্থান নিয়েছে। অনেকেই ইসলামের শক্রদের ষড়যন্ত্র উপলব্ধি না করেই, তাদের হাতে হাত মিলিয়ে হাদীছের অপ্রয়োজনীয়তার পক্ষে ওকালতি করেই চলেছে। আসলে তাদের এই হাদীছ বিরোধী তৎপরতা ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকারক। তারা মূলত ইসলামকে ধবংস করার ষড়যন্ত্রে লিপ্ত। এটি অলক্ষ্যে তাদের ঈমানকেও ধ্বংস করে ফেলছে। পক্ষান্তরে বিশুদ্ধ হাদীছের প্রতি অকুণ্ঠ আনুগত্য সাধন করে ইসলামকে ষড়যন্ত্রের হাত থেকে বাচানোর ও এর মাধ্যমে নিজেদের দুর্লভ ঈমানকেও হিফাযত করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য । আল্লাহ সকল মুসলিমকে বিশুদ্ধ হাদীছের খালিছ অনুসারী হওয়ার তাওফীক দান করুন। আমীন! প্র = সমাপ্ত - ঃ আল-কুরআনুল কারীম আহমাদ আমীন, ফাজরুল ইসলাম, কায়রো, ১৯৯২ আহমাদ আমীন, দুহাল ইসলাম, মিশর, ১৯৬৪ ইবন আবিদীন, হাশীয়াতু "আলাল বাহারির রায়িক, তাৰি ইবন ‘আব্দিল বারর, আল-জামি' তাবি ইবন আবিদীন, হাশীয়াতু রাদ্দিল মুখতার, বায়রূত, ১৪১৫ হি ইবন আবী শায়বাহ, আল-মুছাননাফ ফিল আহাদিছি ওয়াল আছার, রিয়াদ, ১৮০৯ হি: ১০. ইবন মাজাহ, সুনান, বায়রূত, তাবি ১১. ইবন কাছীর,তাফসীরুল কুরআনিল “আযীম, ১৪২০ হি. মাদীনাহ ১২. ইবন হাযম, ইহকাম ফী উচ্ছুলুল আহকাম, মিশর, তাবি ১৩. ইবন হিব্বান, আবু হাতিম, ছাহীহ ইবন হিব্বান, বায়রূত, ১৪১৪ হি ১৪. ইবনুল-জাওষী, আল-মাওদু'আত, তাবি ১৫. ইবন খৃযায়মাহ, আছ-ছাহীহ, বায়রূত, ১৩৯০ হিঃ ১৬. আল- আলবানী, আল-সিলসিলাতুদ দা য়ীফাহ, রিয়াদ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ১২৭ www.amarboi.org VUES oGLY

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।