হাদীস নিয়ে বিভ্রান্তি — হাদীস নিয়ে বিভ্রান্তি ড আ ছ ম তরীকুল ইসলাম
/ ১২৯
📝 লেখা 📖 পিডিএফ

গবেষণাপত্র-১৯ করেন।* কোন কোন বর্ণনায় ইবন শিহাব যুহরীই যে সর্বপ্রথম হাদীছ লিপিবদ্ধ করেন, তার প্রমাণও পাওয়া যায়। তিনি কাগজ কলম নিয়ে আলিমদের কাছে ঘুরে ঘুরে বেড়াতেন এবং তাদের নিকট হতে যে হাদীছ শুনতেন, তা লিপিবদ্ধ করতেন ।* অনেক ছাহাবীই হাদীছ লিখতে গিয়ে পুস্তিকাও তৈরি করেছিলেন বলে প্রমাণ পাওয়া যায়, যা ছাহাইফুছ ছাহাবাহ (০. _০/) নামে পরিচিত। এই সকল ছাহীফার মধ্য হতে উল্লেখযোগ্য ছাহীফাহ হচ্ছে- ১. আবূ বাকর রাদি আল্লাহু “আনহুর ছাহীফাহ, তন্মধ্যে যাকাত সংক্রান্ত হাদীছ একত্রিত করা হয়েছিল। ২. আলী রাদি আল্লাহু “আনহুর ছাহীফাহ। ৩. আবদুল্লাহ ইবন আমর ইবনুল “আছ রাদি আল্লাহু “আনহুর ছাহীফাহ। ৪. ইবনু আব্বাস রাদি আল্লাহু “আনহুমার ছাত্র সাঁঈদ ইবন জুবায়ির রাদি আল্লাহু ‘আনহুর ছাহীফাহ। ৫. ইবনু আব্বাস রাদি আল্লাহু “আনহুমার অন্য ছাত্র মুজাহিদ ইবন জাবিরের ছাহীফাহ। ৬. আবূ হুরাইরাহ রাদি আল্লাহু “আনহু হতে লিখিত বাশীর ইবন নুহায়িক রাদি আল্লাহু ‘আনহুর ছাহীফাহ। ৭. জাবির ইবন আবদুল্লাহ রাদি আল্লাহু “আনহুর ছাত্র আবু যুবায়ির মুহাম্মাদ ইবন মুসলিম ইবন তাদরীসিল মাকী রাদি আল্লাহু ‘আনহুর ছাহীফাহ। ৮. হিশাম ইবন উরওয়াহ ইবনুয্‌ যুবায়ির রাদি আল্লাহু “আনহুর ছাহীফাহ। উল্লেখযোগ্য যে এইসব ছাহীফায় ব্যাপক সংখ্যক হাদীছ সন্নিবেশিত করা হয়নি। তাবি'ঈ ও তাবি'ঈনের যুগে মূলত অনেক হাদীছের সংকলন সংকলিত হয়। যারা এই হাদীছ সংকলনে ভূমিকা রাখেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, মক্কার আবু মুহাম্মাদ আবদিল মালিক ইবন যুরায়িজ (১৫০ হিঃ), সিরিয়ার আবূ আমর আবদুর রহমান ইবন আমরুল আওযা“ঈ (১৫৬ হিঃ), ইয়ামানের মু'আম্মার ইবন রাশিদ (১৫৩ হিঃ), বছরায় সা'ঈদ ইবন আবী “উরুবাহ (১৫৬ হিঃ), আররাবি' ইবন ছুবায়হি (১৬০ হিঃ) ও হাম্মাদ ইবন সালামাহ (১৭৬ হিঃ), কুফায় মুহাম্মাদ ইবন ইছহাক (১৫১ হিঃ) ও সুফিয়ানুছ ছাত্তরী (১৬১ হিঃ), মিশরে আল-লায়িছ ইবন সা'আদ (১৭৫ হিঃ) রাহমাতুল্লাহি “আলাইহিম আজমা“ঈন প্রমুখ । তাদের লিখিত এই সকল সংকলন আমাদের নিকট পৌছায়নি। সর্ব প্রথম সংকলিত যে গ্রন্থটি আমরা পাওয়ার সৌভাগ্য লাভ করেছি সেটি হচ্ছে- “আল-মু'আত্তা ইমাম মালিক’ । ৪, আস-সুযুতি, তানভীরুল হাওয়ালিক “আলা মুয়াত্তা মালিক, মিশর, ১৯৬৯, ১৭. ০৫ পৃঃ ৫. ইবন আবী শায়বাহ, আল-ুছাননাফ ফিল আহাদিছি ওয়াল আছার, রিয়াদ, ১৮০৯ হি, ১খ. ০৬ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি $+ ১২ www.amarboi.org

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।