গবেষণাপত্র-১১ আর যাদের সাথে সত্য পরিপন্থী কিছু থাকবে আমরা তার বিরোধী হবো! ।”২৮ সুতরাং আমাদেরও এ সব মনীষীদের মতই প্রতিটি বিষয়ে গ্রহণ ও বর্জনের ক্ষেত্রে দলীলকে বিবেচনায় আনা ও বিরোধী পক্ষের প্রতি উদার হওয়া বাঞ্ছনীয় । অজুহাতে বর্জন করে থাকি। ইবন কায়য়্যিম রাহিমাহুল্লাহ বলেন- ৬০১ ৩ ০ Bh ad Ube J কি ০০৬ ৫ Lb ur ৬৪) ৮০৯৯ is এ০ ৮৪৮১৪ “সতর্কতা অবলম্বন করা উত্তম, যদি তা সতর্কতা অবলম্বনকারীকে হাদীছের বিরুদ্ধে না নিয়ে যায়। যদি হাদীছের বিরুদ্ধে নিয়ে যায়, তা হলে উক্ত সতর্কতাকে বর্জন করাই সতর্কতা ।"২১৯ সুতরাং সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রেও এ বিষয়ে হাদীছের অনুমোদন রয়েছে কি না, তা বিবেচনায় আনা প্রয়োজন । ৪.৬ ‘আকল ও বিবেক বুদ্ধির মানদন্ডে হাদীছ বর্জন ও. গ্রহণে বিভ্রান্তি ও তার অপনোদন কেউ কেউ হাদীছ অনুসরণ ও বর্জনের ক্ষেত্রে নিজের ‘আকল ও বিবেক বুদ্ধিকে মানদন্ড হিসেবে ব্যবহার করেন। কোন হাদীছকে তাদের ‘আকল ও বিবেক বুদ্ধি যদি গ্রহণযোগ্য মনে করে, তাহলে তারা সেই হাদীছ গ্রহণ করেন এবং সেই অনুযায়ী আমলও করে থাকেন। পক্ষান্তরে কোন ছাহীহ হাদীছকেও যদি তাদের ‘আকল ও বিবেক বুদ্ধি অযৌক্তিক ও অগ্রহণযোগ্য মনে করে, তাহলে তারা তা কক্ষনো মেনে নেন না। এরাও মূলত জাহামিয়্যাহ সম্প্রদায়ের মতই ৷ ‘আকল ও বিবেক বুদ্ধির মানদন্ডে বিশ্লেষণ করে জাহামিয়্যাহ সম্প্রদায় ‘আকল ও বিবেক বুদ্ধি গ্রহণযোগ্য মনে করে না বিধায় অসংখ্য ছাহীহ হাদীছের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ সব হাদীছকে তারা অস্বীকার করে। খারিজী ও মুতাধিলা সম্প্রদায়ও কবরের আযাব বর্ণিত হয়েছে, এমন সব হাদীছ২২ এমনকি কবরের প্রশান্তি, কবরে প্রশ্নোত্তর, কবরে শারীরিক শাস্তি প্রদান ও সশরীরে পুনরুানকেও ‘আকল ও বিবেক বুদ্ধি গ্রহণযোগ্য মনে করে নি বলে অস্বীকার করেছে ।২২ তারা মূলত এ সব বিষয়গুলোকে তাদের ‘আকল ও বিবেক বুদ্ধির মাপকাঠিতে অযৌক্তিক মনে করেছে; সেই কারণেই তারা এ সব হাদীছকে প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে এ সব বিষয় স্পষ্ট ছাহীহ হাদীছ দ্বারাই প্রমাণিত । উদাহরণ স্বরূপ- ২১৮. আল-জাওষী, ইবনুল কায়য়্যিম, তরীকুল হিজরাতায়িন ওয়া বাবুস সা'আদাতাঘ্রিন, আদ-দাম্মাম, ১৪১৪ হি: ১খ. ১২৫পৃ: ২১৯. ইগাছাতিল লুহফান, বায়রূত, ১৩৯৫ হি:, ১খ. ১৬৩ পৃঃ ২২০. আল-আর্শআরী, মাকালাতৃল ইসলামিয়ীন, ১খ. ১০৬ পৃ: ২২১. ‘আফিফী আব্দুর রাজ্জাক, শুবহাতু হাওলাস্সুন্নাহ, সৌদী আরব, ১৪২৫ হিঃ, ১খ. ১৮ পৃঃ হাদীছ নিয়ে বিভ্রান্তি % ১১৯ www.amarboi.org
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।